
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ফ্লাইওভারের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে ফ্লাইওভারের মোহরার অংশে যানবাহন ও মানুষ চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
আজ সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেখে ঘটনাস্থলে যায় পুলিশ। বহদ্দারহাট মদিনা হোটেলের সামনের ফ্লাইওভারের একটি পিলারের ওপরের অংশের পুরোটা ফাটল দেখতে পান তাঁরা।
চান্দগাঁও থানার ওসি মইনুর রহমান আজকের পত্রিকাকে জানান, মোহরার অংশে দিয়ে ওঠা ও নামা আপাতত বন্ধ করে রাখা হয়েছে। তবে ষোলকবহর অংশে যানবাহন চলাচল করছে।
এই বিষয়ে জানতে সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।
গত ২০১২ সালের ২৪ নভেম্বর চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় বহদ্দারহাট ফ্লাইওভারের স্টিলের গার্ডার ধসে পড়ে ১৭ জন নিহত হয়। হঠাৎ করে তিনটি গার্ডার নির্মাণের সময় ফ্লাইওভার (ওভারপাস) থেকে পড়ে যায়।
এর আগে ওই বছরের ২৯ জুন বহদ্দারহাটের এই নির্মাণাধীন ফ্লাইওভার থেকে ১৩০ ফুট দীর্ঘ কংক্রিটের গার্ডার ভেঙে পড়েছিল।

বগুড়ায় আদালতে হাজিরা দিতে আসা নয়ন নামের এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। তাঁকে উদ্ধার করতে যাওয়া শ্রমিক দল নেতাকেও আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ শহরের জলেশ্বরীতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে।
১৫ মিনিট আগে
চাঁদপুরে দুই ইটভাটামালিককে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এই জরিমানা করেন।
১ ঘণ্টা আগে
যশোরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি শিশুটির দূরসম্পর্কের নানা। স্বজনদের অভিযোগ
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজনের মৃত্যুর ঘটনায় তিন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
১ ঘণ্টা আগে