টেলিগ্রাম অ্যাপে বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ৫০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। মেসেজিং এই প্ল্যাটফর্মের গ্রাহক দিন দিন বাড়ছেই। সম্প্রতি বিশ্বব্যাপী ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারের ছয় ঘণ্টার বিভ্রাটে ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম পেয়েছে নতুন সাত কোটি গ্রাহক।
টেলিগ্রাম অ্যাপের বিশেষ একটি সুবিধা হচ্ছে এর ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট সুবিধা। পিসি, লিনাক্স, ম্যাক থেকে শুরু করে অ্যান্ড্রয়েড, আইওএস পর্যন্ত এমন কোনো অপারেটিং সিস্টেম নেই যেখানে টেলিগ্রাম অ্যাপ সাপোর্ট করে না।এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে নিরাপদে যোগাযোগ করার জন্য অনেকেই টেলিগ্রামের সিক্রেট চ্যাট অপশন ব্যবহার করে থাকেন।
টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য টেলিগ্রাম অ্যাপটি আপনার ডিভাইসে ডাউনলোড করে নিন।অ্যাপটিতে প্রবেশ করার পর প্রথমে রেজিস্ট্রেশন অপশন আসবে।
রেজিস্ট্রেশনের জন্য আপনার ফোন নম্বর প্রদান করুন। এরপর টেলিগ্রাম থেকে কল বা মেসেজে আসা কোডটি প্রদান করুন ও ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন করুন।
রেজিস্ট্রেশন হলে অ্যাপটিকে কাজ করার জন্য পারমিশন দিতে হয়। আপনার ডিভাইসে টেলিগ্রাম অ্যাপের পারমিশন অ্যাকসেস দিন।টেলিগ্রাম অ্যাপ আপনার ডিভাইসে চালু করার পর নিরাপত্তার জন্য দুটি সেটিংস সেট করে নিতে পারেন। একটি হলো টেলিগ্রাম পিন সেট করা এবং আরেকটি হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা।
টেলিগ্রাম অ্যাপে সাধারণ চ্যাটের পাশাপাশি রয়েছে চ্যানেল, বট প্রভৃতি। টেলিগ্রাম অ্যাপে প্রবেশের পর ডানদিকে নিচের কর্নারে থাকা পেনসিল আইকনে ক্লিক করে চ্যাট করা যায়। টেলিগ্রামে একটি গ্রুপ চ্যাটে সর্বোচ্চ ২০,০০০ জন সদস্য যুক্ত করা যায়। টেলিগ্রামের চ্যাটে প্রবেশ করে থ্রি-ডট মেন্যুতে ট্যাপ করলে সার্চ, ক্লিয়ার হিস্টোরি, নোটিফিকেশন মিউট ,অডিও কল, ভিডিও কল প্রভৃতি অপশন পাওয়া যাবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
১১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
১১ ঘণ্টা আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
২ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
২ দিন আগে