
৯০-এর দশকে যাদের জন্ম, তাদের স্কুলজীবনের পরীক্ষায় সবচেয়ে বেশি যে প্যারাগ্রাফ লিখতে বলা হতো, সেটি লোডশেডিং। লোডশেডিং হলেই পাড়ার ছেলেমেয়েরা রাস্তায় নেমে হইহুল্লোড়ে মেতে উঠত। বাসায় থাকত মোমবাতি, মশার কয়েল, টর্চ লাইট, হাতপাখার পর্যাপ্ত মজুত।
সেই দিন গত হয়েছে। আমাদের জীবন এখন ফেসবুকের ভার্চুয়াল দুনিয়ায় আবদ্ধ। কিছুক্ষণ ইন্টারনেট না পেলেই দম বন্ধ হওয়ার উপক্রম হয় মানুষের। বিশেষ করে যারা নতুন নতুন প্রেমে পড়েছে, তাদের তো ফেসবুক, মেসেঞ্জার ছাড়া এক মুহূর্তও চলে না।
প্রিয় মানুষটি ঘুম থেকে উঠেছে কি-না, খেয়েছে কি-না ইত্যাদি প্রতি মুহূর্তের সর্বশেষ খবর মেসেঞ্জার ছাড়া পাবে কী করে! হোয়াটস আপ, ইনস্টাগ্রামকেও এ তালিকায় রাখা যেতে পারে।
বাস্তব জীবনে বিদ্যুতের যে লোডশেডিং দেখতাম আমরা, সেটি এখন ভার্চুয়াল দুনিয়ায়ও দেখা যাচ্ছে। এই তো সেদিন ফেসবুক ৬ ঘণ্টার জন্য কাজ করছিল না। সবার সে কী দুশ্চিন্তা। এমন ঘটনা ফের ঘটবে না, সেটা কে বলতে পারে! ফেসবুক, মেসেঞ্জারের লোডশেডিং মোকাবিলায় কিছু প্রস্তুতি তাই নিয়ে রাখাই ভালো—
১। প্রথমেই ফেসবুকের ওয়াল খুলে একটি স্ট্যাটাস দিন। লিখুন, ‘আমার ফেসবুকে কিছু লেখা যাচ্ছে না, আপনার কী অবস্থা!’
২। যদি পোস্ট করা না যায়, তাহলে রিফ্রেশ দিন। দিতেই থাকুন।
৩। কয়েকবার রিফ্রেশ দিলেও যদি কাজ না হয়, তাহলে ফেসবুকে সর্বশেষ দেখা ছবি ও পোস্টগুলো বারবার দেখতে থাকুন। স্মৃতি হিসেবে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন।
৪। পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে ইন্টারনেট প্রোভাইডারদের ফোন দিয়ে বকাবকি করুন, কিছুটা শান্তি পাবেন।
৫। আপনার ফোনসেট দু-একটা আছাড় মারুন। কাজ হলেও হতে পারে।
৬। বের হয়ে খোঁজ করুন, আশপাশে কেউ ইন্টারনেটের টাওয়ার ধরে ধাক্কাধাক্কি করছে কি না। কে বলতে পারে ধাক্কাধাক্কির ফলেও তো লোডশেডিং হতে পারে।
৭। এত কিছুর পরও যদি কাজ না হয়, তাহলে সামাজিক যোগাযোগের অন্যান্য অ্যাপ ডাউনলোড করুন। যেমন ইমো, টেলিগ্রাম ইত্যাদি। অপরিচিত আইডি থেকে ভিডিওকল এলে আলাপ চালিয়ে যেতে পারেন।
৮। এখন থেকেই ফোনে পর্যাপ্ত এসএমএস মজুত করুন। ফ্রি মিনিট পেলে সেটিও জমিয়ে রাখুন।
৯। এমনও হতে পারে, পুরো ইন্টারনেট দুনিয়ায়ই লোডশেডিং চলছে। ধরুন, লোডশেডিং হলো রাত ১১টা ৫৫ মিনিটে। কিন্তু আপনার প্রিয় মানুষটির জন্মতিথি ওই রাতেই। তবে আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ুন। বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকুন। অপেক্ষা করুন। পাইলেও পাইতে পারেন অমূল্য রতন।
১০। প্রেমিক বা প্রেমিকার বাসার সামনে এভাবে দাঁড়িয়ে থাকার অভ্যাস না থাকাটাই স্বাভাবিক। আজকাল তো এগুলো পুরোনো আইডিয়া। কিন্তু লোডশেডিং মোকাবিলায় এখন থেকেই এই অভ্যাস গড়ে তুলুন। এ জন্য পাশাপাশি বসে বন্ধুদের সঙ্গে চ্যাট করার অভ্যাস তৈরি করতে পারেন। তাহলে এমন লোডশেডং আবার হলে সমস্যা মোকাবিলায় বেগ পেতে হবে না। প্রিয় মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য নানা রকম প্রাণীর ডাক অনুশীলন করুন। প্রিয় মানুষকে সেটি শুনিয়ে অভ্যস্ত করুন। প্রয়োজনে বাঁশি বাজানো শিখতে পারেন। বাঁশি বাজালেই যেন সে ছুটে আসে।

ইউরোপে অদ্ভুত এই চুরির ঘটনায় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। গয়না বা টাকা নয়, এবার চুরি হয়েছে বিপুল পরিমাণ চকলেট। গত সপ্তাহে ইতালির একটি উৎপাদন কেন্দ্র থেকে পোল্যান্ডের উদ্দেশে রওনা হওয়া একটি ট্রাক রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ট্রাকটিতে ছিল প্রায় ১২ টন ওজনের ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি কিটক্যাট বার।
১৬ ঘণ্টা আগে
২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ৪৮ দলের অংশগ্রহণে আগামী ১১ জুন মেক্সিকো সিটির স্টেডিয়ামে পর্দা উঠবে এই আসরের। এরপর ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে।
১ দিন আগে
ইতালিতে এক ভিন্নধর্মী ‘স্পাইডার-ম্যান’ এখন মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি কোনো সিনেমার চরিত্র নন, বরং বাস্তব জীবনের এক মানবিক নায়ক। ৩২ বছর বয়সী ম্যাটিয়া ভিলারদিতা পেশায় একজন ডক শ্রমিক। তবে অবসর সময়ে তিনি স্পাইডার-ম্যানের পোশাক পরে অসুস্থ শিশুদের মুখে হাসি ফোটান।
২ দিন আগে
শিশুদের খেলনার মধ্যে গাড়ি থাকবেই। বাইক, জিপ, প্রাইভেট কার, রেসিং কার, ট্রাক—একেক শিশুর পছন্দের তালিকায় থাকে একেক গাড়ি। তবে এসবের সবগুলোই কিন্তু খেলনা। তবে চীনের এক শিশু এই খেলনা গাড়ির গণ্ডি পেরিয়ে আসল গাড়িতে মজেছে এক বছর বয়সেই। আর সাত বছর বয়সের মধ্যেই হয়ে গেছে পেশাদার কার রেসার।
২ দিন আগে