
চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় মো. সাব্বির উদ্দিন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত সড়কে বাস আটকে রাখে। তবে অন্যান্য পরিবহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেয়।
নিহত সাব্বির উদ্দিন রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো. নাজিম উদ্দিনের ছেলে।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমাদের একজন সহপাঠী আজ দুর্ঘটনায় মারা গেছে। সড়ক পার হতে গেলে এক বাসচালক তাকে ধাক্কা দেয়। মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি বাস চালাককে গ্রেপ্তার করা না হয় আমরা আন্দোলনে যাব।
শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের স্কুলের সামনে কোনো জেব্রা ক্রসিং নেই। দ্রুত সময়ে একটি জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা যাতে করা হয়। একই সঙ্গে তারা একটি ফুটওভার ব্রিজের দাবি জানান।
কলেজের কর্মচারী সুমন চক্রবর্তী বলেন, আমরা তৎক্ষণাৎ সাব্বিরকে প্রথমে গহিরা জে. কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
রাউজান হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এস আই) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। আমরা চালককে গ্রেপ্তারের চেষ্টা করছি। বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা করা হয়েছে। তারা আগামী ২৪ ঘণ্টার ভেতর ব্যবস্থা গ্রহণের দাবি দিয়ে অবরোধ তুলে নেয়।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৬ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
৬ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
৬ ঘণ্টা আগে