
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর জন হলেন ঢাবির সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকার।
রোববার রাতে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাদিজার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়াও রাকিবের বিরুদ্ধে মামলা রয়েছে।
এর আগে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। গ্রেপ্তারদের মধ্যে যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকর্মী রয়েছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, হামলা ও ভাঙচুরের মামলা রয়েছে।

কুষ্টিয়ার ভেড়ামারায় দুটি পৃথক স্থান থেকে এক প্রতিবন্ধী কিশোর ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
৪ মিনিট আগে
নাটোরের লালপুরে এবার পুলিশের জালে ধরা পড়েছেন কথিত ‘হ্যাকিং সম্রাট’ ওহিদুল মোল্লা ওরফে ওহিদ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে তাকেসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে লালপুর থানা-পুলিশ।
৭ মিনিট আগে
গত ১৮ জুন সকাল ৯টা ৫০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা অবৈধ মিছিল এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ...
৮ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তিনমাথা এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন বাস-মিনিবাস মালিক সমিতির নেতা কর্মীরা।
১১ মিনিট আগে