
ইতিহাস গড়েই ফেলল নিউজিল্যান্ড। এক ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতন ভারতে টেস্ট সিরিজ জিতল কিউইরা। শুধু কী তাই! ২০১২ সাল থেকে ঘরের মাটিতে অপরাজেয় দলের এটি শতাব্দীর সবচেয়ে বড় জয়ও। আজ পুনেতে তৃতীয় দিনেই ১১৩ রানের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল নিউজিল্যান্ড।
এই সিরিজের আগে টানা ১৮ সিরিজ জিতেছিল ভারত। ঘরের মাটিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাস নিয়ে কিউইদের মুখোমুখি হয়েছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা রোহিত শর্মারা। আর নিউজিল্যান্ড ভারতে এসেছিল শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশ হয়ে।
ভারত ফেবারিট হিসেবে সিরিজ শুরু করলেও পাশার দান উল্টে যেতে সময় লাগেনি। বেঙ্গালুরুতে প্রথম টেস্টের প্রথম দিনে ৪৬ রানে গুটিয়ে লজ্জায় পড়েছিল ভারত। সেই টেস্টে তারা হেরেছিল ৮ উইকেটে। এবার রোহিতরা পুনেতে হারল তৃতীয় দিনেই। ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ২৪৫ রানে। শেষ দিকে রবীন্দ্র জাদেজার (৪২) লড়াই হারটাকে যা একটু বিলম্বিতই করেছে। তার আগে ওপেনার যশস্বী জয়সওয়ালের ৬৫ বলে ৭৭ রানের ইনিংসে জয়ের স্বপ্নই দেখছিল ভারত। কিন্তু রোহিত শর্মা-বিরাট কোহলিদের মতো অভিজ্ঞদের দ্রুত বিদায় সেই স্বপ্ন ফিকে হতে থাকে।
চা বিরতির আগেই হার প্রায় নিশ্চিত হয়ে যায় ভারতের। লক্ষ্য তাড়ায় নেমে ১ উইকেটে ৮১ রানে মধ্যাহ্নভোজে গেলেও ফেরার পর একের পর একেক উইকেট হারাতে থাকে স্বাগতিকেরা। চার বিরতির আগে তাদের স্কোরটা দাঁড়ায়—৭ / ১৭৮। তারপরও দুই অলরাউন্ডার জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন ভরসা জোগাচ্ছিলেন ভারতীয়দের। কিন্তু চার বিরতির পর আর ১৬ ওভার টিকতে পারে ভারত।
উপমহাদেশের স্পিনবান্ধব উইকেটে ভারতকে কাবু করেছে স্পিনাররাই। চতুর্থ ইনিংসের ১০ উইকেটই নিয়েছে নিউজিল্যান্ড স্পিনাররা। তার মধ্যে মিচেল স্যান্টনার নিয়েছেন ৬ উইকেট। ৩ উইকেট পেয়েছেন অ্যাজাজ প্যাটেল। ৫ উইকেটে ১৯৮ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। তবে সকালেই বাকি ৫ উইকেট হারানোয় কিউইদের দ্বিতীয় ইনিংস থামে ২৫৫ রানে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
অপেক্ষাটা ছিল দীর্ঘ। ১৯৮৬ সালের পর এশিয়ান গেমসে বাংলাদেশের কোনো ব্যক্তিগত ইভেন্টে আর পদক আসেনি। চার দশকের সেই অপেক্ষা এবার ঘুচল উশুতে। ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
২ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে চোখ পড়লে এখনো দেখা যায় ফিলিস্তিনিদের হাহাকারের ছবি। ইসরায়েলি বর্বরতার হাত থেকে রক্ষা পাননি শিশু থেকে শুরু করে বৃদ্ধাও। পেপ গার্দিওলাসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্বও প্রতিবাদ জানান এমন বর্বরোচিত হত্যাকাণ্ডে। আয়ারল্যান্ড ফুটবল দলের কোচ প্রতিবাদ জানিয়ে উল্টো ইসরায়েলের তোপের মুখে পড়েছেন।
৩ ঘণ্টা আগে
সোনা জেতা ভারতের মেয়েদের কাছে ছিল কেবলই সময়ের ব্যাপার। সেই আনুষ্ঠানিকতা সারলেন শ্রেয়াঙ্কা পাতিল। কৌশানি নুথিয়াঙ্গাকে বোল্ড করে শ্রেয়াঙ্কা সতীর্থদের সঙ্গে উদযাপন শুরু করলেন। পুরো ভারত তখন উৎসবে ব্যস্ত। এশিয়ান গেমসে টানা দুইবার স্বর্ণপদক জিতল ভারতীয় ক্রিকেট দল।
৪ ঘণ্টা আগে