আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর গত বছর কেটেছিল দুর্দান্ত। গোল যেমন করেছেন, তেমনি সতীর্থদের দিয়ে করিয়েছেন। তবে পর্তুগালের জার্সিতে এ বছর সময়টা ভালো যাচ্ছিল না। হতাশাজনক ইউরোতে একটা গোলও করতে পারেননি।
অফফর্মে থাকা রোনালদোকে নিয়ে চলছিল অনেক সমালোচনা। তবে তিনি তো অত সহজে দমে যাওয়ার পাত্র নন। এবারের নেশনস লিগে তিনি করেছেন ‘হ্যাটট্রিক’। এই হ্যাটট্রিক তিনি নির্দিষ্ট কোনো ম্যাচে করেননি। টানা তিন ম্যাচেই গোলের দেখা পেয়েছেন। যার সবশেষটা এসেছে গত রাতে ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে পোল্যান্ডের বিপক্ষে। ৩৭ মিনিটে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলের পর দেখা গেছে দুই হাত মুষ্টিবদ্ধ করে চিরচেনা উদযাপন।
রোনালদোর ‘হ্যাটট্রিকের’ ম্যাচে পর্তুগালও এবারের নেশনস লিগে করেছে জয়ের হ্যাটট্রিক। পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাচের কয়েকটি ‘বিশেষ মুহূর্তের’ ছবি পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লেখেন, ‘নেশনস লীগে গুরুত্বপূর্ণ জয়। সবার সমর্থনের জন্য ধন্যবাদ, চলো সবাই বাইরে যাই!’
ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে গত রাতে পর্তুগাল-পোল্যান্ড ম্যাচে ভক্ত-সমর্থকদের যে নজর ছিল রোনালদো-রবার্ট লেভানডফস্কির দ্বৈরথের দিকে। ম্যাচের আগে রোনালদোকে নিয়ে লেভার প্রশংসার পর দ্বৈরথ দেখার আকর্ষণ বেড়ে যায় বহুগুণে। তবে ঘরের মাঠে পোল্যান্ড দাঁড়াতেই পারেনি। ২৬ মিনিটে ম্যাচে গোলমুখ খোলেন পর্তুগালের বার্নার্দো সিলভা। পরবর্তীতে ৩৭ মিনিটে রোনালদোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল।
পিছিয়ে থাকা পোল্যান্ড ম্যাচে প্রথম গোলের দেখা পায় ৭৮ মিনিটে। গোলটি করেন পোল্যান্ড মিডফিল্ডার পিওতোর জেলেনিস্কি। সমতায় ফিরতে যেখানে পোলিশদের গোলের কোনো বিকল্প ছিল না, সেখানেই তালগোল পাকিয়ে বসে। ৮৮ মিনিটে আত্মঘাতী গোলটি করেন পোল্যান্ডের ডিফেন্ডার ইয়ান বেদনারেক।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড তো আগেই করেছেন রোনালদো। ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে গোল করে পর্তুগালের জার্সিতে তাঁর গোল সংখ্যা এখন ১৩৩। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে প্রতিযোগিতামূলক ফুটবল ক্যারিয়ারে তাঁর গোল ৯০৬।
উয়েফা নেশনস লিগের লিগ ‘এ’-এর গ্রুপ ওয়ানে ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে পর্তুগাল। দুই ও তিনে থাকা ক্রোয়েশিয়া ও পোল্যান্ডের পয়েন্ট ৬ ও ৩। গ্রুপে পয়েন্ট তালিকার চারে থাকা স্কটল্যান্ডের পয়েন্ট ০। পর্তুগাল, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, স্কটল্যান্ড—গ্রুপ ওয়ানের এই চারটি দলই খেলেছে তিনটি করে ম্যাচ।
আরও খবর পড়ুন:

ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর সিরিজ হাতছাড়া হওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে এভাবে বাজেভাবে হারের পর তোপের মুখে পড়েছে ক্রিকেটের অন্যতম পরাশক্তিরা। কামিন্সদের ধুঁয়ে দিচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকেরা।
১২ মিনিট আগে
২০২২ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় আড়াই বছর বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিলেকারত্নে। নতুন দায়িত্বে এসএলসির ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে সিনিয়র দলের ব্যাটারদের নিয়ে কাজ করবেন তিলকারত্নে। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, দলের কেন্দ্রীয় প্রস্তুত
১ ঘণ্টা আগে
বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় হুলিয়ান আলভারেসের সঙ্গে আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের সম্পর্ক তলানিতে ঠেকেছে। লা লিগার প্রথম ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক স্লোগান দেওয়ার পর এবার ক্লাবের অনুশীলনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ সমর্থকেরা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপ জেতানো কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এই কোচকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত রেখে দিতে চায় সংস্থাটি। মরক্কো ও পর্তুগালের সঙ্গে আগামী বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন।
৩ ঘণ্টা আগে