
১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হয়েছিল টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ। সেবার অংশগ্রহণ করেছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। একই মেলবোর্নে আগামী বছর টেস্টের ১৫০ বছর পূর্তিতে এই দুই দল টেস্ট খেলবে। ঐতিহাসিক ম্যাচ দেখতে বিশেষ অতিথি আসবেন বলে শোনা গেছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানা গেছে, রাজা তৃতীয় চার্লসসহ বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরা উপস্থিত থাকবেন মেলবোর্নে টেস্টের ১৫০তম বার্ষিকী উপলক্ষে। নিমন্ত্রণপত্র অতিথিদের কাছে পাঠানো হয়েছে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ ) নিশ্চিত করেছে। সিএ’র প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, ‘রাজা অথবা রাজপরিবারের প্রতিনিধি উপস্থিত থাকতে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সরকারের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে।’
ব্যালটের মাধ্যমে এরই মধ্যে ২০২৭ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। ১ লাখ ২৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে বলে শোনা গেছে। দেড়শ বছর পূর্তির এই ম্যাচ উপলক্ষে বিশাল পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন গ্রিনবার্গ। সিডনি মর্নিং হেরাল্ডকে সিএ’র প্রধান নির্বাহী বলেন, ‘ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ মাইলফলক যেন সঠিকভাবে উদ্যাপন করা যায়, সেই চেষ্টা করছি। মেলবোর্নে কিংবদন্তিদের স্বাগত জানাতে অপেক্ষা করছি।’
বর্তমানে পাঁচ দিনে টেস্ট ম্যাচের ফল আসে খুব কম ম্যাচেই। টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে যে এমন ঘটনা ঘটবে না, সেটার কি কোনো নিশ্চয়তা আছে? একারণেই প্রথম দিন থেকে রাজপরিবারের সদস্যরা যাতে খেলা দেখতে পারেন, সেই ব্যবস্থা করে দিতে চান গ্রিনবার্গ। সিএ’র প্রধান নির্বাহী বলেন, ‘আধুনিক যুগে বেশির ভাগ টেস্ট পাঁচ দিন পর্যন্ত হয় না। আমরা চাইব যেন রাজা ও তাঁর পরিবার ম্যাচের প্রথম থেকেই উপস্থিত থাকেন।’
মেলবোর্নে এখন পর্যন্ত ১১৮ টেস্ট হয়েছে। তবে দিবারাত্রির কোনো টেস্ট হয়নি। ২০২৭ সালের অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট হতে চাচ্ছে গোলাপি বলে। এর আগে ১৮৭৭ সালে ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত হয়েছিল ইতিহাসের প্রথম টেস্ট। মেলবোর্নে অনুষ্ঠিত সেই টেস্টে ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবার আগামী বছরের ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলবোর্নে হবে টেস্ট ইতিহাসের দেড়শ বছর পূর্তির এই ম্যাচ।

আয়ারল্যান্ড ও পাকিস্তানকে ধবলধোলাই করে নিজেদের টেস্ট ইতিহাসে টানা চার ম্যাচ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। সবগুলো জয়ই বাংলাদেশ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। মুশফিককে ছাড়িয়ে বাংলাদেশ অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট জয়ের রেকর্ডটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার সুযোগ এবার শান্তর সামনে। তবে হারারে টেস্টের শ
৭ মিনিট আগে
সময়ের দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনা চলে এখনো। দুই জনের ইউরোপ পর্ব তিন বছর আগে শেষ হলেও তুলনা কিন্তু থেমে নেই। শুধু কি ক্লাব পর্যায়েই? আন্তর্জাতিক পর্যায়েও সেটা চলমান। তবে এবারের বিশ্বকাপে দুই জনের পারফরম্যান্স দুই মেরুতে। পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেসও দুই জনের তুলনা
৪১ মিনিট আগে
জিতলেই যে বাংলাদেশ সেমিফাইনালে উঠত, তা নয়। তাকিয়ে থাকতে হতো সন্ধ্যায় শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। হিসাব থাকত নেট রানরেটেরও। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মাঠে গড়ানোর আগেই সমীকরণ থেকে বাদ পড়ল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
তামিম ইকবালের রেকর্ড ভাঙতে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল কেবল তিনটি ছক্কা। হারারেতে আজ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টে মুশফিকের নতুন রেকর্ড গড়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু ছক্কা তো দূরে থাক, মুশফিক দুই অঙ্কের রানও করতে পারেননি। বাংলাদেশও প্রথম দিন থেকেই
৩ ঘণ্টা আগে