
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। আদতে ম্যাচটির তেমন গুরুত্ব নেই। কারণ মূলপর্বে যাওয়ার লড়াই থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। তবে ম্যাচটি ঘিরে র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটানোয় চোখ হাভিয়ের কাবরেরা।
ঈদুল ফিতরের আমেজের মধ্যেও ১৬ মার্চ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। বসুন্ধরা কিংসে অনুশীলন করবেন ফুটবলাররা। ক্যাম্প শুরুর আগে সবারই মনে একই কৌতুহল জাগে হামজা চৌধুরী কবে যোগ দেবেন। সম্প্রতি চোট থেকে সেরে উঠেছেন তিনি। তাই সিঙ্গাপুর ম্যাচে খেলা নিয়ে তেমন সংশয় নেই। তবে ভক্তদের জন্য দুসংবাদ হলো ঢাকার ক্যাম্পে যোগ দিচ্ছেন না ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার।
আন্তর্জাতিক বিরতির আগে ২১ মার্চ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচ খেলবে হামজার ক্লাব লেস্টার সিটি। সেই ম্যাচ খেলেই ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা। দলের বাকিরা অবশ্য ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে ২০ মার্চ।
২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিনই পা রাখবে সিঙ্গাপুরে। আজ জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘ভিয়েতনামেই হামজা আমাদের সঙ্গে মিলিত হবে। ভিয়েতনামের বিপক্ষে খেলবেও। সেখান থেকে সিঙ্গাপুরে যাবে এবং সিঙ্গাপুরের ম্যাচ শেষ করে তারপরে সে তার দেশে যাবে।’
হামজা না এলেও ঢাকায় ঠিকই আসছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত শোম। ক্যাম্প শুরুর আগের দিনই (১৫ মার্চ) পা রাখবেন তিনি। জায়ান আহমেদ ১৪ মার্চ ও ফাহমিদুল ইসলাম এবং তারিক কাজী আসবেন ১৬ মার্চে।
বাবু বলেন, ‘আমাদের ক্যাম্পে ৩০ জন খেলোয়াড় থাকবে। ২৩ জন খেলোয়াড় নিয়ে আমরা ভিয়েতনামে যাব। ঈদের আগেই কিন্তু আমরা প্লেয়ারদেরকে ডেকেছি। আমরা ঈদকে প্রাধান্য না দিয়ে আমরা খেলাটাকে প্রাধান্য দিচ্ছি। কোনো অবস্থাতেই কোনো খেলোয়াড়কে ছাড়ব না।’
চুক্তি অনুযায়ী, বাংলাদেশের ডাগআউটে এটাই হতে কাবরেরার শেষ ম্যাচ। তবে চুক্তি বাড়ানো হবে কি না সে ব্যাপারে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাবু, ‘সিঙ্গাপুরের ম্যাচ আর ভিয়েতনামের ম্যাচটা নিয়েই কিন্তু আজকে আলাপ-আলোচনা হয়েছে। কাবরেরা নিয়ে কোনো কথা হয় নাই। কাবরেরা নিয়ে আমরা কী করব না করব আমরা সিঙ্গাপুরের ম্যাচের আগে এ ব্যাপারে কোনো সিদ্ধান্তই আমরা নেইনি এবং নেবও না। সিঙ্গাপুরের খেলা শেষ করে যখন ঢাকায় আসবে দল। তখন সিদ্ধান্ত নেব।’
৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে টেবিলের তিনে আছে বাংলাদেশ। ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম লেগে হেরেছিল ২-১ গোলের ব্যবধানে।

১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হয়েছিল টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ। সেবার অংশগ্রহণ করেছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। একই মেলবোর্নে আগামী বছর টেস্টের ১৫০ বছর পূর্তিতে এই দুই দল টেস্ট খেলবে। ঐতিহাসিক ম্যাচ দেখতে বিশেষ অতিথি আসবেন বলে শোনা গেছে।
৩০ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেরা বোলিংয়ের কীর্তিটা তাসকিন আহমেদেরই। ২০২৫ বিপিএলে মিরপুর শেরেবাংলায় হিম বিকেলে ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। আজ সেই স্বীকৃতি পেলেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের কাছে প্রথম ওয়ানডেতে পাকিস্তান স্রেফ উড়ে গেছে। বাজে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা রীতিমতো ধুয়ে দিচ্ছেন মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিদের। আহমেদ শেহজাদ সিরিজের দল নির্বাচন নিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) কাঠগড়ায় তুলেছেন।
৩ ঘণ্টা আগে
ইউরোপা লিগের বেশ কিছু ম্যাচ রয়েছে রাতে। রোমা খেলতে নামবে বোলোনিয়ার বিপক্ষে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে