
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আমরা চাইবো, বাংলাদেশে যেন কখনোই কেউ ধর্ম চর্চা বা ধর্মীয় স্বাধীনতায় বাধা দিতে না পারে। যারা এই কাজটি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে, তা সমাজে নিদর্শন হিসেবে রাখা হবে।
আজ শুক্রবার রাজধানীর গুলশান বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশনের উদ্যোগে বনানী মাঠে স্থাপিত পূজা মণ্ডপ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা আয়োজিত পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে কাজ করছি। আমরা যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, একইভাবে নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।
নাহিদ ইসলাম আরও বলেন, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার। তারই অংশ হিসেবে এবারের দুর্গোৎসব একদিনের ছুটি বৃদ্ধি করা হয়েছে। ৫ আগস্টের পর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে। আমরা আন্তধর্মীয় সম্প্রীতি চাই। নতুন বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে সকলের আত্মত্যাগ রয়েছে। যখন আমরা গুলি খেয়েছি তখন সে গুলি হিন্দু মুসলমান ভাগ করেনি। যারা সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে, তারাই নির্যাতিত হয়েছে। কোনো একটি সম্প্রদায় যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে অন্য সম্প্রদায়ের জন্য তা সুখকর হবে না। আমরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবো। গণ-অভ্যুত্থানের সুবিধা সকলেই পাবে। সেখানে কোনো বৈষম্য থাকবে না। এটাই আমাদের প্রতিশ্রুতি।
পরিদর্শনকালে সংখ্যালঘু অধিকার আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি সুস্মিতা কর, লিংকন দত্তসহ স্থানীয় সনাতন ধর্মের নেতারা উপস্থিত ছিলেন।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে কৃষক দলের শাহ আলমকে দল থেকে বহিষ্কারের পর গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহোদর দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাঁদের মধ্যে পুরোনো দ্বন্দ্ব রয়েছে।
৯ মিনিট আগে
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। আজ বুধবার সিলেট নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিবিল পুনরুদ্ধার কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করে এ কথা বলেন সিসিক প্রশাসক।
১১ মিনিট আগে