মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল হক বাদশাকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। আজ শুক্রবার দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফজলুল হক বাদশাহ আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মো. নুরুনবী। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলায় থাকায় থাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় এক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

খুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে যৌথ অভিযান শুরু হয়েছে। সম্প্রতি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পৃথকভাবে তৈরি করা খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধীদের তালিকা তৈরি করে। এসব অপরাধীকে গ্রেপ্তারে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)...
১ ঘণ্টা আগেবাগেরহাটের ফকিরহাটে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তিন বছর আগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জরিপে উপজেলায় প্রায় ৫০ ভাগ গভীর-অগভীর নলকূপের পানিতে সহনীয় মাত্রার ১০ গুণ বেশি পর্যন্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়। কিন্তু এরপর সরকারি উদ্যোগে নিরাপদ পানির কোনো ব্যবস্থা করা হয়নি।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো চিকিৎসক এবং ওষুধশূন্য। পরিবার কল্যাণ পরিদর্শিকার মৌখিক পরামর্শ দিয়েই চলছে উপজেলার ৯টির মধ্যে আটটি স্বাস্থ্যসেবা। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন চরাঞ্চলের হতদরিদ্র মানুষ।
১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ‘মূল হোতা’ কে বা কারা, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকে পরপর দুটি পোস্ট করেন হাদির ভাই ওমর বিন হাদি। যেটি ঘিরে আরও তুঙ্গে উঠেছে তর্ক–বিতর্ক!
২ ঘণ্টা আগে