
র্যাবের মুখপাত্র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেছেন, ‘ছাত্র-জনতার ওপর র্যাবের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি। যদি আপনাদের (সাংবাদিক) কাছে কোনো অভিযোগ থাকে, তবে আমরা তা খতিয়ে দেখব।’ আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাবে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
র্যাবের এ কর্মকর্তা বলেন, ‘আমাদের ফুটেজ, অস্ত্র রেজিস্ট্রার যে বিষয়গুলো আছে, সেগুলো পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, র্যাবের হেলিকপ্টার থেকে শুধু টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য র্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ আমাদের র্যাবের কেউ করেছে, এমন অভিযোগ কোথাও থেকে পাইনি। আমাদের কেউ যদি করে থাকে, আপনাদের (সাংবাদিকদের) কাছে কোনো অভিযোগ থাকলে দিতে পারেন, আমরা তা খতিয়ে দেখব।’

বরাদ্দের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা...
১ ঘণ্টা আগে
যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের...
১ ঘণ্টা আগে
গত রোববার দুপুর ১২টা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর বহির্গমন পথ এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। লাগেজ ও ব্যাগ হাতে মানুষের জটলা। অনেক জায়গায় পথ আটকে পার্কিং করা হয়েছে প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল। সেখানে হকার ও বিভিন্ন এজেন্সির দালালদের দৌরাত্ম্যও চোখে পড়েছে।
১ ঘণ্টা আগে
হাওরবেষ্টিত কিশোরগঞ্জ জেলায় সংক্রামক রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব চলছে। চলতি বছরের ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে ২৪ হাজার ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার জেলার ১৫টি হাসপাতালে ভর্তি ছিল ১৮০ জন। এর মধ্যে ১০৭ রোগী ভর্তি হয়েছে এক দিনে।
২ ঘণ্টা আগে