
পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের অনুপ্রেরণা নিয়েই এবার ভারত সফরে যায় বাংলাদেশ। তবে ভারতকে প্রথম টেস্টে হারানো দূরে থাক, ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাটুকু করতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী ভারত সফরে থাকা বাংলাদেশের রোগ ধরতে পেরেছেন।
ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে পাকিস্তানকে আট ম্যাচে বাংলাদেশ হারালেও টেস্টে ২০২৪-এর আগে কখনো হারাতে পারেনি। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ এবার রাওয়ালপিন্ডিতে ‘ডেডলক’ তো ভেঙেছেই, দুটি টেস্ট জিতেছে দাপটের সঙ্গে। ভারত সিরিজের আগে এর চেয়ে অনুপ্রেরণা আর কী হতে পারত বাংলাদেশের জন্য! এমনকি পাকিস্তান সফরের দল থেকে ভারতে টেস্ট সিরিজের দলে বাংলাদেশ কেবল এক পরিবর্তন এনেছে। শরীফুল ইসলামের বদলে ভারত সিরিজের দলে এসেছেন জাকের আলী অনিক।
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ শুরুটা ভালো করেছিল। বাংলাদেশের বোলারদের তোপে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। সেই বিপদের মুখ থেকে ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত সেঞ্চুরিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকেরা। চার দিনে শেষ হওয়া টেস্টে ভারত জিতে যায় ২৮০ রানে। বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে বাসিত নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমরা পার্থক্যটা জানতে পেরেছি। (ভারতের বিপক্ষে খেলা) এই বাংলাদেশ খেলেছে পাকিস্তানের বিপক্ষে। তখন মনে হয়েছিল যে পাকিস্তান সব দিক থেকে পিছিয়ে। এটা সেই বাংলাদেশ, যারা ধবলধোলাই করেছে পাকিস্তানকে। পার্থক্যটা আসলে মনোভাব, চিন্তা আর মানে।’
ভারতের ২৮০ রানের জয়ই বলে দিচ্ছে ব্যাটিং, বোলিংয়ে কতটা প্রভাব বিস্তার করে তারা খেলেছে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ যে ২০ উইকেট হারিয়েছে, সেখানে ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও অশ্বিন মিলে নিয়েছেন ১১ উইকেট। স্বাগতিক দলের পেসাররা নিয়েছেন ৯ উইকেট। যেখানে জসপ্রীত বুমরা নিয়েছেন ৫ উইকেট। দুটি করে উইকেট নেন আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ। ভারতীয় পেসারদের প্রশংসায় ভাসিয়ে বাসিত বলেন, ‘এই ভারতীয় বোলাররা অনেক বেশি প্রভাবশালী। ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ওয়াকার ইউনিসদের সঙ্গে তুলনা করার মতো। যেখানে বর্তমানে মোহাম্মদ শামি খেলছে না।’
২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টের জন্যও ভারত একই দল ঘোষণা করেছে। সে ক্ষেত্রে হয়তো একাদশে ঘোষণা আসতে পারে। কারণ কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের পিচ ঐতিহ্যগতভাবে স্পিনবান্ধব। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টের একাদশে জাদেজা-অশ্বিনের সঙ্গে একাদশে কুলদীপ-অক্ষরের যেকোনো একজনকে দেখা যেতে পারে। তাতে আকাশ দীপের বাদ পড়ার সম্ভাবনা বেশি।

মার্টিন গাপটিল রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছেন। নিউজিল্যান্ডের এই ক্রিকেটারের স্ট্রাইকপ্রান্তে পৌঁছানোর ঠিক আগমুহূর্তে স্টাম্প ভেঙে দেন ইংল্যান্ড উইকেটরক্ষক জস বাটলার। উল্লাস এরপর ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের ডাগআউটে। কিছু কি মনে পড়ছে আপনাদের? হ্যাঁ, এখানে লর্ডসে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল
৯ মিনিট আগে
ভারত-পাকিস্তান মহারণ মাঠে গড়াতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কলম্বোর প্রেমাদাসায় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে গড়াবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচের আগে অনেকেরই দুশ্চিন্তা শ্রীলঙ্কার আবহাওয়া নিয়ে। আজ ওয়াসিম আকরাম সামাজিক মাধ্যমে যে ভিডিও ছেড়েছেন, তাতে কলম্বোর মেঘলা
৩৫ মিনিট আগে
ভারত-পাকিস্তান ম্যাচ হয় কি না, তা নিয়ে গত কয়েক দিনে শোনা যাচ্ছিল নানা কথাবার্তা। অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে আজ মাঠে গড়াচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন শেষে ফের আলোচনায় তামিম ইকবাল। এবার তাঁর কোনো বক্তব্য নিয়ে নয়, সরকার গঠনের পর তিনি মন্ত্রী হতে যাচ্ছেন, এমন গুঞ্জন ছড়িয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম জানিয়েছেন, এটা নিছকই গুঞ্জন।
২ ঘণ্টা আগে