Ajker Patrika

ডোনাল্ড-সল্ট ঝড়ে সিরিজে ফিরল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৯: ২৪
ডোনাল্ড-সল্ট ঝড়ে সিরিজে ফিরল ইংল্যান্ড
ফিল সল্ট ও অ্যানিউরিন ডোনাল্ডের জোড়া ব্যাটিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ছবি: ক্রিকইনফো

জিততে হলে ইংল্যান্ডকে করতে হতো ১৮৫ রান। ফিল সল্ট ও অ্যানিউরিন ডোনাল্ডের ঝড়ো ব্যাটিংয়ে এই লক্ষ্যকে মামুলি বানিয়ে ফেলল ইংলিশরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল সফরকারী দল।

কেরারার পিপল ফার্স্ট স্টেডিয়ামে ১৩.১ ওভারেই অস্ট্রেলিয়ার করা ১৮৪ রান টপকে যায় ইংল্যান্ড। আগামী ২৭ নভেম্বর ব্রিসবেনের গ্যাবায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে দুই দল।

রান তাড়ায় শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হন সল্ট ও ডোনাল্ড। তাঁদের বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ৬ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৭৯ রান তুলে নেয় ইংল্যান্ড। মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন ডোনাল্ড। অন্য প্রান্তে সল্টও ছিলেন আক্রমণাত্মক। মাত্র ২৪ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

৩২ বলে ৪ চার ও ৯ ছক্কায় ৮৫ রান করে ডোনাল্ড ফিরলে ১৫১ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ততক্ষণে ম্যাচ হাতের মুঠোয় ইংল্যান্ডের। পরের ওভারে সল্ট ৫৮ রান করে ফিরলেও তাই আর কোনো সমস্যাই হয়নি ইংল্যান্ডের। ৪১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অতিথিরা। টম ব্যান্টন ২৬ ও হ্যারি ব্রুক ১০ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। টর্নেডো ইনিংস খেলে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ডোনাল্ড।

এর আগে যৌথ প্রচেষ্টায় এই পুঁজি পায় অস্ট্রেলিয়া। ৩৫ বলে সর্বোচ্চ ৪৫ রান এনে দেন নিখিল চৌধুরী। এ ছাড়া জোয়েল ডেভিস ৩৯, ফ্রেজার ম্যাকগার্ক ২৭ এবং জ্যাক এডওয়ার্ডস ও বেন ডারসুইশের ব্যাট থেকে আসে সমান ১৮ রান। ইংল্যান্ডের হয়ে হেনরি ক্রকম্বে ও স্যাম কারান দুটি করে উইকেট নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত