Ajker Patrika

দক্ষিণ আফ্রিকার লিডে চিন্তা বাড়ছে বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৯: ২৭
দক্ষিণ আফ্রিকার লিডে চিন্তা বাড়ছে বাংলাদেশের
২৬৫ রানের লিড নিয়েছে প্রোটিয়ারা। ছবি: সংগৃহীত

উইকেটের খোঁজে মুমিনুল হক, তাওহীদ হৃদয়দের দিয়ে বল করালেন নাজমুল হোসেন শান্ত। এরপরও সফলতা পেলেন না বাংলাদেশ অধিনায়ক। সফরকারীদের চিন্তা বাড়িয়ে লিড বড় করছে দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ৩৫৬ রান। ২৬৫ রানের লিড পেয়েছে স্বাগতিকেরা। টনি ডি জর্জি ৬৩ ও উইয়ান মুল্ডার ৩৩ রান নিয়ে শেষ সেশনে ব্যাট করতে নামবেন।

এই সেশনে দক্ষিণ আফ্রিকা করেছে ১২৮ রান। বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট। তবে এই ২ উইকেটেও স্বস্তি নেই সফরকারী দলে। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়ার পর বড় লিড চাপছে দলের সামনে। ব্যাটারদের দায়িত্ব নিতে না পারলে তাই ইনিংস হারের লজ্জায় পড়তে হবে বাংলাদেশকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত