
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপিসহ যুবদল–ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেছে স্ব স্ব কেন্দ্রীয় সংগঠন। গতকাল শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুটি কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। পরবর্তীকালে দুটি কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর দিকে হাজীগঞ্জ উপজেলা যুবদল, পৌর যুবদল, অধীন সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা–পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়ম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রেরণ করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।
এ ছাড়া হাজীগঞ্জ উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কারণ হিসেবে উল্লেখ করা হয়, কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্তি করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি করা হবে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সিদ্ধান্তে এসব কমিটি বিলুপ্তি করার কথা জানানো হয়।

প্রশাসনের অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা দেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বুধবার ‘আর্তনাদ’ নামে আরেকটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এর আগে ছাত্রজনতার অভ্যুত্থানের স্মরণে ‘নির্ভীক জুলাই’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিল...
৩ ঘণ্টা আগে
গাইবান্ধা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও আলাদা ওয়ার্ডের ব্যবস্থা নেই। ফলে হাসপাতালটিতে ডেঙ্গু ও সাধারণ রোগীরা একসঙ্গে চিকিৎসা নিচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা অন্য রোগী ও স্বজনদের ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি বাড়ছে।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর হাতিয়ায় দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত চেয়ারম্যান ঘাট মেঘনা নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যে ঘাটের একটি অংশ নদীতে ধসে পড়েছে। এখন ভাঙছে মূল বাজারের অংশ। এ পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীরা ভাঙনের আতঙ্কে দিন পার করছেন।
৪ ঘণ্টা আগে
চিঠি লেখা ও আদান-প্রদানের দিন আর নেই। মোবাইল ফোন, ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের বিস্তারে ব্যক্তিগত চিঠির ব্যবহার কমেছে। তাই চিঠি পরিবহনে আগের মতো ব্যবস্থা নেই ডাক বিভাগের। এই বাস্তবতায় চিঠির বদলে এখন পণ্য পরিবহনকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ।
৫ ঘণ্টা আগে