Ajker Patrika

বাংলাদেশ সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশ সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা
এনরিখ নরকিয়া। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। কুঁচকির চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না পেসার এনরিখ নরকিয়া। তবে দ্বিতীয় ম্যাচে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গেবেখা দ্বিতীয় টেস্টে চোট পান নরকিয়া। এরপর স্ক্যান করালে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। তবে পুরোপুরি সুস্থ হতে তাঁকে আরও কিছুদিন বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। এই ম্যাচে নরকিয়াকে পাচ্ছে না স্বাগতিকরা। তবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় টেস্টের আগেই ফিট হয়ে ওঠার আশা করছে দল।

বৃহস্পতিবার ক্রিকইনফোকে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুখরি কনরাড বলেন, ‘টেস্ট চলাকালে সেন্ট জর্জেসে তার স্ক্যান করানো হয়েছিল। সেখানে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। প্রাথমিকভাবে যতটা খারাপ আশঙ্কা করা হয়েছিল, চোট ততটা গুরুতর ছিল না। বিশেষ কোনো চিকিৎসারও প্রয়োজন হয়নি। শুধু কিছুদিন বিশ্রাম এবং এরপর পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে হয়েছে।’

নরকিয়ার ফেরার সম্ভাবনা নিয়ে কনরাড আরও বলেন, ‘দুটি টেস্টের যেকোনো একটিতে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দ্বিতীয় ম্যাচে। চিকিৎসকদের দৃষ্টিতে বড় কোনো সমস্যা ছিল না। সে ভালোভাবেই সেরে উঠেছে এবং যথেষ্ট আগেই অনুশীলন শুরু করেছে। এখন ধীরে ধীরে অনুশীলনের চাপ বাড়াচ্ছে। দ্বিতীয় টেস্টের আগেই তার খেলার মতো অবস্থায় চলে আসার কথা।’

নরকিয়াকে না পাওয়ায় প্রথম টেস্টে তৃতীয় পেসারের জায়গার জন্য লড়াইয়ে রয়েছেন করবিন বশ ও ডেন প্যাটারসন। তবে পাঁচজন বিশেষজ্ঞ পেসার নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা নেই দক্ষিণ আফ্রিকার। কোচ কনরাড মনে করেন, বল হাতে উইয়ান মুল্ডারের কার্যকারিতায় একজন বিশেষজ্ঞ স্পিনার খেলানোর সুযোগ রয়েছে দলের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত