ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রণয়ন করা সব নিবর্তনমূলক কালো আইন বাতিল এবং এসব আইন ব্যবহার করে গুম, হত্যা ও নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
শনিবার বাংলাদেশ পলিসি ডিসকোর্স (বিপিডি) আয়োজিত ‘জুলুম মুক্ত নতুন বাংলাদেশ: কালো আইনের ধারাবাহিকতা নাকি বাতিল’ শীর্ষক গোলটেবিল আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা এসব দাবি তোলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়।
বাংলাদেশ পলিসি ডিসকোর্স (বিপিডি)-এর আহ্বায়ক আবু সাঈদ তারেকের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, আইনজীবী, বিশ্ববিদ্যালয় শিক্ষক, লেখক, গবেষক, আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি ও কালো আইনে জুলুম শিকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা, ‘সাইবার নিরাপত্তা আইন’, ‘সন্ত্রাসবিরোধী আইন’, বিশেষ ক্ষমতা আইনের মতো কালো আইনগুলোর সংস্কারই যথেষ্ট নয়, বরং বৈষম্য ও জুলুম মুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় এগুলোর সম্পূর্ণ বাতিল জরুরি।
রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে এসব আইন দ্বারা যেসব অন্যায় ও অত্যাচার হয়েছে তার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান বক্তারা।
কালো আইনগুলো ব্যবহার করে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষকে নিষ্ক্রিয় ও নিশ্চিহ্ন করার মিশনে নেমেছিল। বিভিন্ন সময় এই আইনগুলোর বিরুদ্ধে জনগণ সোচ্চার হলেও কিছু সংশোধন, পরিমার্জনের কথা বলে সেই আইনগুলোকে রক্ষা করা হয়েছিল বলে দাবি ভুক্তভোগীদের।
বিভিন্ন শ্রেণিপেশার ভুক্তভোগী অংশীজনরা মনে করেন, ছাত্র-জনতার অদ্ভুত পূর্ব এই গণ-আন্দোলনের পর একটি ন্যায়ভিত্তিক দেশ গঠনের প্রক্রিয়ায় এসব কালো আইনের সম্পূর্ণ বাতিল করা প্রয়োজন। আলোচকেরা আর যাতে কোনো ‘আয়না ঘর’ তৈরি না হয় তা নিশ্চিত করার আহ্বান জানান।
অংশ নেওয়া ভুক্তভোগীরা মনে করেন, যেসব অফিসার এসব অন্যায়ে অংশ নিয়েছে তাদের বিচারের মুখোমুখি করা। তাদের বিচারে মধ্য দিয়ে দেশের আর কোনো ফ্যাসিস্ট যেন পয়দা না হয় সেই পথ চির তরে বন্ধ করার দাবি জানান তারা।
এ ছাড়া হিযবুত তাহরীরের মত অন্যায়ভাবে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ও সংগঠনের সব ধরনের নিষেধাজ্ঞা বাতিলের আহ্বান জানান। একই সঙ্গে নিজেদের ক্ষমতাকে সুসংহত করতে আওয়ামী লীগ যে কালো আইন করেছে সেগুলোর সুবিধা যেন আর কোনো সরকার না নিতে পারে সে দিকে সবাইকে সজাগ থাকতে বলেন।
এ সময় ভুক্তভোগী সাবেক সেনাকর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, যারা ফেসবুকে মত প্রকাশ ও হিযবুত তাহরীর করার দায়ে তাদের ছাত্রত্ব বাতিল করা হয়। ডিজিএফআই তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছ দীর্ঘদিন এমন অনেকই বক্তব্য রাখেন। মতিবিনিময় সভায় অন্তত অর্ধশতাধিক বক্তা ও ভুক্তভোগী অংশ নেন।

বিকেলে জামিলা পার্শ্ববর্তী একটি বাড়িতে প্রাইভেট পড়তে গিয়েছিল। পড়া শেষে বাড়ি ফেরার পথে খালের ওপর থাকা সাঁকো পার হচ্ছিল সে। একপর্যায়ে সাঁকো ভেঙে সে খালের পানিতে পড়ে ডুবে যায়। প্রতিবেশী এক নারী বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন।
২ মিনিট আগে
হত্যাকাণ্ডের শিকার নারী তাঁর গ্রামের বাড়ির জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পেয়েছিলেন। ওই টাকা আত্মসাৎ করতে স্বামী মনিরুল ইসলাম তাঁকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় কয়েক দিন ধরে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। একপর্যায়ে মনিরুল তাঁর ওপর নির্যাতনও চালান বলে জানিয়েছে এসআরবি...
৫ মিনিট আগে
বরিশালের গৌরনদীতে রাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় করা অভিযোগের ভিত্তিতে এক যুবককে আটক করেছে পুলিশ। অপরজন পলাতক রয়েছেন।
১২ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে পুত্রবধূকে কোপাতে বাধা দেওয়ায় স্ত্রী রওশন আরাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নুরুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার সকালে জলন্দা গ্রামে ঘটনার পর তিনি থানায় আত্মসমর্পণ করেন। আহত রওশন আরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৯ মিনিট আগে