পাকিস্তানের মাঠে তাদের বিপক্ষে সিরিজ জয় যেকোনো দলের জন্যই কঠিন ব্যাপার। বাংলাদেশ গিয়ে করল ধবলধোলাই। পাকিস্তানের সাবেকদের মতো ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও যেন এই হার সহজভাবে মেনে নিতে পারছেন না।
অশ্বিনের মতে, পাকিস্তান ক্রিকেটের ইতিহাস, ঐতিহ্য, পূর্বের সঙ্গে এমন পারফরম্যান্স বেমানান। ভারতের এই অফ স্পিনার নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে বলেন, ‘কী দারুণ জয় বাংলাদেশের জন্য। তবে পাকিস্তানের জন্য হতাশার ব্যাপার। বিষয়টি হতাশার কারণ পাকিস্তানকে আসলে সহজে হারানো যায় না। তবে এক হাজার দিনের চেয়েও বেশি হয়ে গেল পাকিস্তান ঘরের মাঠে জিততে পারছে না। পাকিস্তানের ক্রিকেটের সমর্থকেরা অনেক প্যাশনেট।’
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারদের কথা উল্লেখ করে অশ্বিন বলেছেন, ‘আপনারা জানেন কী ভেবে আমার এতটা খারাপ লাগছে? পাকিস্তানের ইতিহাসের কথা ভেবে। ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ইমরান খান, ইনজামাম-উল-হক, সেলিম মালিক, ইজাজ আহমেদ, আমির সোহেল, সাঈদ আনোয়ার—এই তালিকা কেবল লম্বাই হতে থাকে। কী দারুণ ঐতিহ্য আছে এই দেশের এবং ক্রিকেট দলের।’
শান মাসুদ অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সিরিজেই দল এমন বিধ্বস্ত, পাকিস্তানের অধিনায়কের জন্য বেশ খারাপ লাগছে অশ্বিনের, ‘আমার শান মাসুদের জন্য অনেক খারাপ লাগছে। শান মাসুদ আসলে দারুণ স্মার্ট একজন ক্রিকেটার। আমি তাকে চিনি। দারুণ বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলে থাকে সে। পাকিস্তানের জন্য সে দারুণ একজন অধিনায়ক হতে পারবে। তবে এই মুহূর্তে পাকিস্তান দলকে সামলানো, যেখানে বাবর আজম অধিনায়ক নয়, কিন্তু সে (বাবর) দলের পোস্টার বয়, ড্রেসিংরুম সামাল দেওয়াটা সত্যিই সহজ হতে যাচ্ছে না।’
বাংলাদেশের খেলোয়াড়দের কৃতিত্ব দিয়েছেন অশ্বিন। তারা অনেক দূর এগিয়েছে বললে এই অভিজ্ঞ ক্রিকেটার, ‘অবশ্যই, বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। আমি তাদের থেকে কোনো কিছুই কেড়ে নিচ্ছি না। গত বছর যখন আমরা বাংলাদেশ সফরে গেলাম, আমরা টের পেয়েছিলাম বাংলাদেশ কতটা ভালো টেস্ট দল। তাদের অনেক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার রয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসানদের (মিরাজ) মতো এবং তাদের যথেষ্ট তরুণ প্রতিভাবান ক্রিকেটারও রয়েছে।’

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে