রৌদ্রোজ্জ্বল রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে গতকাল উঠেছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের আরেক সূর্য। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রথমবার ধবলধোলাই করে পাকিস্তান দলকে। এমন সিরিজ হার পাকিস্তানের অন্যান্যদের মতো মেনে নিতে পারছেন না আহমেদ শেহজাদও।
আবরার আহমেদকে কাভার দিয়ে সাকিব আল হাসান চার মারার পর হয়ে যায় ইতিহাস। পাকিস্তানকে হারিয়ে পঞ্চমবারের মতো টেস্ট সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করল বাংলাদেশ। অন্যদিকে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন শেহজাদ। ‘ঘরের মাঠে লজ্জা’ এমন শিরোনামে ভিডিও নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে পাকিস্তানের এই ক্রিকেটার লিখেছেন, ‘পাকিস্তান নিজেদের মাঠে বাংলাদেশের কাছে ধবলধোলাই হয়েছে। আমি কীভাবে এটা আপনাদের বলব? বাংলাদেশ দল পাকিস্তানে তাদের অনুশীলন সেরেছে। তাদের নিজেদের দেশের অবস্থাও ভালো নয়। তারা ভালোবেসে আপনাকে বলে গেল, আমি তোমাকে ভালোবাসি। আপনাকে সিরিজে ধবলধোলাই করে চলে গেল।’
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে ২৯৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ রিজওয়ান। রান সংগ্রাহকের তালিকায় দুই, তিন ও পাঁচে আছেন যথাক্রমে মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ, যেখানে মিরাজ ১৫৫ রান ও ১০ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ-সেরা হয়েছেন। সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের এই অলরাউন্ডার। তিনি, মুশফিকসহ হাসান মাহমুদ, লিটন দাস—বাংলাদেশের এই চার ক্রিকেটার রাওয়ালপিন্ডির অনার্সবোর্ডে নাম লিখিয়েছেন। মুশফিক-মিরাজদের প্রশংসা করে শেহজাদ বলেছেন, ‘তারা দারুণ খেলেছে এবং সিরিজ জুড়ে পাকিস্তানের ওপর দাপট দেখিয়ে খেলেছে। তাদের বোলিং দারুণ ছিল এবং ব্যাটাররা দারুণ দৃঢ়তা দেখিয়েছে। পাকিস্তানকে শেখাল কীভাবে টেস্ট খেলতে হয়। তাদের বোলাররা শেখাল কীভাবে নিয়ন্ত্রিত বোলিং করতে হয়।’
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট চলার সময় পিচ নিয়ে অভিযোগ তুলেছিলেন নাসিম শাহ। পাকিস্তানি এই পেসার দাবি করেছিলেন, পিচ সেভাবে তাদের সাহায্য করেনি। এমনকি তখন পাকিস্তানের সহকারী কোচ আজহার মেহমুদও পিচের অবস্থা দেখে হতভম্ব হয়েছিলেন। সেই টেস্টে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করার পর বাংলাদেশ করেছিল ৫৬৫ রান। পিচ নিয়ে এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে শেহজাদ বলেছেন, ‘পাকিস্তান পিচ নিয়ে অভিযোগ করে গেছে। তবে যে পিচ ফ্ল্যাট ট্র্যাক মনে হয়েছে, বাংলাদেশের ব্যাটাররা সেই পিচের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছে।’

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে খেলতে নেমে রীতিমতো আগুন বাংলাদেশ। সফরকারীদের বোলিং তোপে চোখে সর্ষেফুল দেখছে অস্ট্রেলিয়া। দুই সেশনেই ৮ উইকেট হারিয়ে অজিরা এখন ২০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায়।
৫ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষেই একের পর এক নতুন কোচ পাচ্ছে দলগুলো। জার্মানিতে ইয়ুর্গেন ক্লপ, ফ্রান্সে জিনেদিন জিদান কোচের দায়িত্ব পেয়েছেন কদিন আগেই। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন জাভি হার্নান্দেজ। নেদারল্যান্ডসের কোচ হয়ে মনে করালেন ৪৮ বছরের পুরোনো এক ঘটনা।
১ ঘণ্টা আগে
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-অ্যাস্টন ভিলা সুপার কাপের ম্যাচকে চাইলে অনেকেই দুয়ে-অ্যাস্টন ভিলা ম্যাচও বলতে পারেন। সালজবুর্গের রেড বুল অ্যারেনায় গতকাল তাঁর নৈপুণ্যে পিএসজি জিতল সুপার কাপের শিরোপা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পেলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
২ ঘণ্টা আগে
শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাঠে কাঁপিয়ে দেওয়া, তাও আবার টেস্টে! বাংলাদেশের কাছে এটা যেন স্বপ্নের মতো। যে অস্ট্রেলিয়া এর আগে নিজেদের ডেরায় সবশেষ ১৫ টেস্ট খেলে ১১টিতেই জিতেছে, তাদের আজ রীতিমতো নাচিয়ে ছাড়ছে বাংলাদেশ। ডারউইনে লাঞ্চের আগেই স্বাগতিকদের ৪ উইকেট ফেলে দিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ব
৩ ঘণ্টা আগে