আগের সপ্তাহে ঊর্ধ্বমুখী থাকার পর বিদায়ী সপ্তাহে ফের দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিন দরপতনে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৭৫ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকার বেশি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে এটি পুঁজিবাজারের চতুর্থ সপ্তাহ। নতুন সরকারের চার সপ্তাহের মধ্যে তিন সপ্তাহেই পুঁজিবাজারে পতন হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির তুলনায় দরপতন হয়েছে চার গুণের বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৬টির, বিপরীতে দর কমেছে ৩১১টির। আর ৮টির লেনদেন হয়েছে আগের দরে। এতে সপ্তাহ শেষে সাধারণ সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ।
আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১০৪ পয়েন্ট। তার আগের দুই সপ্তাহে কমে ২০৩ ও ২০ পয়েন্ট। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের চার সপ্তাহে ডিএসইর প্রধান সূচক কমেছে ১৯৪ পয়েন্ট।
এদিকে বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৪৩১ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ১৫০ কোটি টাকা বা ১ দশমিক শূন্য ২ শতাংশ।
মূল্যসূচক কমলেও গত সপ্তাহে লেনদেনের গতি কিছুটা বেড়েছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ৮১ লাখ টাকা, যা আগের সপ্তাহে প্রতিদিন ছিল ৭৯২ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৬ কোটি ২৭ লাখ টাকা বা শূন্য দশমিক ৭৯ শতাংশ।

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ভরিপ্রতি ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
২ ঘণ্টা আগে
দেশে বিদেশি ঋণ যত আসছে, তবে তার বড় অংশই চলে যাচ্ছে পুরোনো ঋণের সুদ ও আসল পরিশোধে। ফলে বৈদেশিক অর্থায়ন থেকে নতুন করে অর্থনীতিতে যে সহায়তা পাওয়ার কথা, তা ক্রমেই কমে আসছে। এরই মধ্যে বিদেশি ঋণের অর্থছাড় ও নতুন প্রতিশ্রুতি কমে যাওয়ার বিপরীতে ঋণ পরিশোধের চাপ দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১২ ঘণ্টা আগে
পরিকল্পনা ছাড়াই জাতীয় গ্রিড সম্প্রসারণ এবং সমন্বয়হীনভাবে সোলার হোম সিস্টেম (এসএইচএস) স্থাপনের ফলে দেশে প্রায় ৩০ লাখ সোলার সিস্টেম অকেজো হয়ে পড়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, একসময় বিশ্বের অন্যতম বৃহৎ অফ-গ্রিড সৌরবিদ্যুৎ কর্মসূচি থাকলেও...
১২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
১৪ ঘণ্টা আগে