সংরক্ষিত কোটায় রাজউকের প্লট বরাদ্দ পেয়েছিলেন ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ। শুভকে বরাদ্দ দেওয়া রাজউকের সেই প্লটটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভিনেতার প্লট বরাদ্দ বাতিল করাকে অযৌক্তিক বলে মনে করছেন উপস্থাপক ও নির্মাতা আব্দুন নূর তুষার। তিনি জানান, মুজিব সিনেমায় তাঁকে চূড়ান্ত করেছিলেন পরিচালক শ্যাম বেনেগাল, তাতে কোনো দলের প্রভাব ছিল না।
গতকাল ফেসবুকে আব্দুন নূর তুষার লেখেন, ‘শুভর প্লট বরাদ্দ বাতিল করা অযৌক্তিক। তার অভিনয়-মডেলিং ক্যারিয়ার চব্বিশ বছরের। ছেলেটা কখনো রাজনীতিতে ছিল না। আলো আসবেই গ্রুপ করে নাই। নির্বাচনী প্রচারণায় ঢ্যাং ঢ্যাং করে ঢোল বাজায় নাই। সে একাধিকবার প্রথম আলো পুরস্কার পেয়েছে। সেখানে লীগের প্রভাব ছিল না। তাকে কাস্ট করেছিল শামা জায়েদি ও শ্যাম বেনেগাল সরাসরি। গণভবনে কাস্টিং করার দাওয়াত সে পায় নাই। সে লিস্টেই ছিল না। আরিফিন শুভর সঙ্গে অন্যায় করা হচ্ছে। সে কোনো সংস্কৃতি লীগ বিবৃতি লীগেও ছিল না। বিশ বছরেরও বেশি আগে ছেলেটার প্রথম দিকে বহু কাজ আমার সঙ্গে। সে বিনয়ী ছেলে। ভালো ছেলে।’
তিনি আরও লেখেন, ‘আমার অনেক প্রিয় তিশা আর সাবিলা নূর। নুসরাত ফারিয়াও। এরা ছিল রেণু-রেহানা ও হাসিনা চরিত্রে। এখন কি এরাও নানা রকম সাজা পাবে? সাবিলা তো পুরোই বেমানান ছিল! রেহানা আপা কোনদিনও ওর মতো সুন্দরী ছিল না। শিল্পীর কাজ অভিনয়। এ জন্য তাকে শাস্তি দেয়া সঠিক না। তাহলে কি কল রেডি মাইক ব্যবসা বন্ধ হবে? সিনেপ্লেক্স বন্ধ হবে? ছবি দেখিয়েছে তাই? শাস্তি শ্যাম বেনেগালকে দেন। এত বাজে একটা ছবি বানিয়েছে তাই।’
আরও খবর পড়ুন:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫