রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ চার শ্রমিকের সন্ধান মেলেনি। তাদের খোঁজ না পেলেও উদ্ধার অভিযান শেষ করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফায়ার সার্ভিস বলছে, ভরা মৌসুমে নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
গতকাল রোববার সন্ধ্যায় রাজশাহী শহরের ওপারে চর মাজারদিয়াড় এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা ১২ শ্রমিক সাঁতরে পাড়ে গেলেও নিখোঁজ ছিলেন চারজন। রাতেই রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই এলাকায় গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
নিখোঁজ থাকা শ্রমিকেরা হলেন-চরমাজারদিয়াড় এলাকার রাজু (২২), সবুজ (২০), ফারুক (১৯) ও মোহাম্মাদ আলী (৩৮)। তাঁরা নিখোঁজ থাকলেও সোমবার বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান অসমাপ্ত রেখেই ফিরে আসে ডুবুরি দল।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক একেএম মুর্শেদ জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা যাচ্ছে না। আপাতত অভিযান আর চালানো হবে না।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৩ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে