রাশিয়ার কুর্স্ক অঞ্চলে অভিযান চালানোর মধ্যে সেম নদীর ওপর কৌশলগত দিকে থেকে গুরুত্বপূর্ণ একটি সেতু ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। ক্রেমলিন ওই সেতু ব্যবহার করে সেনা সরবরাহ করে আসছিল, এটি ধ্বংস হওয়ায় সেই কাজ ব্যাহত হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
রুশ কর্মকর্তারা জানিয়েছেন, গ্লুশকোভো শহরের কাছে অভিযানের ফলে স্থানীয় জেলার কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁদের সেনারা কুর্স্কে অবস্থান শক্তিশালী করছে। দখল করা অঞ্চলগুলোকে ‘বিনিময় তহবিল’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এসবের সঙ্গে ইউক্রেনে মস্কোর দখল করা অঞ্চল বিনিময় করা যেতে পারে।
রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ইউক্রেইনের সেনারা গত ৬ আগস্ট হঠাৎ করেই ঢুকে পড়ে। এরপর সাত দিনেই রাশিয়ার ভূখণ্ডের ১ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলে নেওয়ার দাবি করে ইউক্রেন।
দেশটির শীর্ষ সামরিক কমান্ডার বৃহস্পতিবার বলেছেন, কুর্স্কে তাঁরা একটি সামরিক কমান্ড সেন্টার স্থাপন করেছেন। তিনি জানান, তাঁদের সেনারা এখনো অগ্রসর হয়ে চলেছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর একের পর এক ধাক্কায় যখন দল প্রায় খণ্ডবিখণ্ড, তখনো নিজের অবস্থানে অনড় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সিংহভাগ বিধায়ক ও লোকসভা সংসদ সদস্য দলত্যাগ করে...
১ ঘণ্টা আগে
ভারতের তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে নতুন এক ধরনের ‘ক্লাবিং’, যেখানে নেই মদ কিংবা উচ্চ শব্দের ডিজে পার্টি। বরং শতাব্দীপ্রাচীন ভক্তিমূলক সংগীত ‘ভজন’ গেয়ে, তালি দিয়ে ও নেচে-গেয়ে সময় কাটাচ্ছেন হাজারো তরুণ-তরুণী...
২ ঘণ্টা আগে
মেলবোর্ন সফরের ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৯ জুলাই মেলবোর্নে মোদির পূর্বনির্ধারিত সফরকে কেন্দ্র করে এই হুমকি দেওয়া হয়, যা নিয়ে বর্তমানে তদন্তে নেমেছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ...
৪ ঘণ্টা আগে
উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গায় ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় মানবাধিকারকর্মী ও ছাত্রনেতা উমর খালিদ এবং শারজিল ইমামের জামিন আবেদন আবারও খারিজ করে দিয়েছেন ভারতের একটি আদালত। আজ শনিবার উভয় পক্ষের যুক্তিতর্ক ও শুনানি শেষে দিল্লির অতিরিক্ত দায়রা জজ সমীর বাজপেয়ি দুই...
৪ ঘণ্টা আগে