
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারে বন্দীরা কারারক্ষীদের জিম্মি করে মুক্তির দাবিতে বিদ্রোহ শুরু করেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় বন্দীদের স্বজনেরা কারাগারের বাইরে ভিড় করলে দিনভর উত্তেজনা বিরাজ করে।
কারাগার সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের ভেতর একটি মহিলা কারাগারসহ চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। তার মধ্যে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি, জঙ্গি, ফাঁসি ও যাবজ্জীবনসহ দুর্ধর্ষ আসামিরা বন্দী রয়েছেন। এ ছাড়া রাজনৈতিক মামলায় গ্রেপ্তার অনেক নেতা-কর্মীও ওই কারাগারে রয়েছেন।
তবে, অপর একটি সূত্রের দাবি, কারাগারের ভেতর নানা অনিয়ম ও বন্দীদের মারধরের অভিযোগে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে বন্দীরা বিক্ষোভ করেন। পরে সেখানে অতিরিক্ত সেনাসদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
কারা সূত্রের দাবি, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কিছু বন্দী কারাগারের ভেতর থাকা কারারক্ষীদের জিম্মি করে মুক্তি দাবিতে বিদ্রোহ শুরু করেন। পরে কারারক্ষীরা তাঁদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। দেশের চলমান পরিস্থিতির কারণে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আগে থেকেই কারা অভ্যন্তরে অল্পসংখ্যক সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। তাঁরাও বন্দীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে উত্তেজনা বেড়ে গেলে দেড়টার দিকে আরও সেনাসদস্য হেলিকপ্টারযোগে কারা অভ্যন্তরে এসে বন্দীদের নিয়ন্ত্রণ ও শান্ত করেন।
এদিকে কারা অভ্যন্তরে বিদ্রোহের খবর পেয়ে বন্দীদের স্বজনরা সকাল থেকে কারাগারের সামনে অবস্থান করেন। এ সময় তাঁদের সঙ্গে আন্দোলনকারীরা যোগ দিয়ে বিক্ষোভ করেন। এর মধ্যে কারাগারের বাইরে একটি ঝুটগুদামে আগুন দেওয়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা কারাগারের বাইরের বিক্ষোভকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন।
এ বিষয়ে জানতে কাশিমপুর হাই সেকেন্ডারি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালাকে মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।
গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, কারাগারের ভেতর কারাবন্দীদের বিক্ষোভের খবর শুনে কাশিমপুর কারাগার এলাকায় অতিরিক্ত সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ও শান্ত রয়েছে।

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রাম উচ্চবিদ্যালয় মাঠে এই মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো
২০ মিনিট আগে
যশোরে ছেলের বটির কোপে শরীর থেকে মায়ের মাথা বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে পলাতক। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম (৫৮) দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী।
২৩ মিনিট আগে
পুলিশ বলছে, মিতু আক্তার যাত্রাবাড়ী এলাকার হাজি সোহেল হত্যা মামলার আসামি। তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করার ঠিক কিছুক্ষণ আগে সকালে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না বাজারে ভেজাল ডিএপি সার বিক্রির অভিযোগে ব্যবসায়ী সানোয়ারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে ৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।
৩৬ মিনিট আগে