ছাত্র-জনতার বিক্ষোভে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তাঁর বোন শেখ রেহানাকে নিয়ে তিনি দেশও ছেড়েছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এতে স্বাভাবিকভাবেই সব ক্ষেত্রের মতো পরিবর্তন আসার কথা ক্রীড়াঙ্গনেও।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় দুটি ক্রীড়া সংস্থা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিসিবির সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন বোর্ডপ্রধান আছেন প্রায় এক যুগ। সবশেষ তিনি ক্রীড়ামন্ত্রীও হয়েছিলেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিষদের কার্যকারিতাও শেষ। অন্য দিকে সালাউদ্দিন টানা ১৬ বছর ধরে বাফুফের সভাপতি।
বর্তমান প্রেক্ষাপটে যদি পরিবর্তন আসে, পাপন-সালাহউদ্দিনের জায়গায় কারা বিসিবি-বাফুফে চালাবেন, সে প্রশ্নও এসেছে। বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের পরিবর্তন প্রসঙ্গে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বললেন, ‘প্রথমত, আমাদের নিরাপত্তা ও শান্তি দরকার। আর আইন অনুযায়ী এটা জাতীয় ক্রীড়া পরিষদ ঠিক করবে। ফেডারেশন হিসেবে এটা (বিসিবি) জাতীয় ক্রীড়া পরিষদের অ্যাক্ট অনুযায়ী চলে।’
এদিকে ক্রীড়াঙ্গন তথা বিসিবির পরিবর্তন নিয়ে সন্ধ্যায় শাহবাগে বসতে যাচ্ছেন ক্রীড়া সংগঠক, সাবেক ক্রিকেটাররা। তাঁদের পক্ষে ক্রিকেটের কল্যাণ সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘(আজ) সন্ধ্যায় শাহবাগে বসব আমরা। যেহেতু এ বিশাল ফলপ্রসূ আন্দোলনের শুরু শাহবাগে। আমরা আমাদের বৈঠক, সিদ্ধান্ত সবকিছু শাহবাগেই নেব। আমরা চাই ক্রীড়াঙ্গনেও সুশাসন আসুক।’

৮ গোলের ম্যাচে ৫ বার এগিয়ে-পিছিয়ে যাওয়ার নাটক। প্রথম ৪৫ মিনিটেই পাঁচ গোল, দ্বিতীয়ার্ধে আরও তিন। একদিকে সান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রোবির হ্যাটট্রিক, অন্যদিকে ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের দাপট। শেষ পর্যন্ত ইতিহাদের এই গোলবন্যায় ৫–৩ ব্যবধানে জিতেছে এনজো মারেস্কার দল।
৭ ঘণ্টা আগে
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের প্রস্তাবিত সংস্কার ও উন্নয়নকাজের জন্য স্থাপত্য, প্রকৌশল এবং প্রকল্প প্রস্তুতি-সংক্রান্ত পরামর্শক সেবা দিতে একজন পরামর্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। শেরেবাংলা স্টেডিয়াম, ন্যাশন
৭ ঘণ্টা আগে
নিজের দেশ থেকে দূরে থাকার কষ্টটাও ভুলতে পারেননি ফারিবা। তিনি বলেন, ‘আমি নিজের দেশে থাকতে পারি না, এটা খুবই দুঃখের। অনেক দিন ধরে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি। স্বপ্নটা পূরণ করতে আমি আমার দেশ ছেড়েছি। মানুষের ছোড়া পাথর এড়িয়ে পালিয়েছি।’
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব নেওয়ার সিদ্ধান্তে বাবর আজমের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ইংল্যান্ড সফরে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানতেন না বলে বাবরের মন্তব্যের পর তাঁকে ব্যঙ্গও করেছেন সাবেক এই পেসার।
১২ ঘণ্টা আগে