
শেখ হাসিনার পদত্যাগ এবং বোন শেখ রেহানাসহ দেশ ত্যাগের খবরে উচ্ছ্বসিত জনতার ঢল নেমেছে দিনাজপুরের সড়কে। কারও হাতে লাল–সবুজের পতাকা, কারও হাতে বাঁশি, কেউবা থালাবাসন বাজিয়ে করছেন উল্লাস, চলছে ভুয়া ভুয়া স্লোগান। ঘর থেকে পথে বের হয়ে আনন্দ মিছিলে অংশ নিয়েছেন হাজারো মানুষ।
৭ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধ, সবাই সড়কে নেমে উল্লাস করছেন। এ সময় রাস্তায় সেনাসদস্যদের দেখতে পেয়ে তাঁদের স্যালুট ও করমর্দন করতে দেখা গেছে অনেককে। এর আগে শহরের বাসুনিয়াপট্টি এলাকায় ভাঙচুর ও আসবাবে অগ্নিসংযোগ করা হয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়লে রাস্তায় নেমে আসতে শুরু করেন দিনাজপুরের মানুষ। এর আগে সকাল থেকে দলবদ্ধ হয়ে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের অলিতে–গলিতে মানুষের ভিড় বাড়তে থাকে। থেমে থেমে ১০-১৫টি মোটরসাইকেল নিয়ে বেলা ২টার পর থেকে শহরের বিভিন্ন স্থানে শুরু হয় মিষ্টি বিতরণ। এরই মধ্যে শহরের বুটিবাবুর মোড়, মালদহপট্টি হয়ে একদল আন্দোলনকারী শহরের বাসুনিয়াপট্টি এলাকায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে হামলা চালায়।
চারুবাবুর মোড় এলাকায় মৌরী নুর নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা এ প্রজন্ম অবাধ তথ্যপ্রযুক্তির যুগে বেড়ে উঠছি। রাষ্ট্র পরিচালনাকারীরা আমাদের পালস বোঝেননি। তারা তাদের মতো রাষ্ট্র চালিয়েছেন। আমাদের মতামতের গুরুত্ব দেননি।’
মনতাজুর রহমান নামের এক প্রৌঢ় বলেন, ‘ভাইরে দীর্ঘ ১৫টা বছর ভোট দিতে পারি নাই। এ দেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। কিন্তু সুন্দর দেশটিকে লুটপাট করে শেষ করে দিয়েছে। আজকে শিক্ষার্থীরা আমাদের অধিকার আদায় করে দিয়েছে। এ যুগের শিক্ষার্থীদের সালাম জানাই।’
রশিদুল হাসান নামের এক শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীরা যেটা করে দেখাল আমরা তাদের কাছে কৃতজ্ঞ। নিশ্চয়ই দেশে আগামীতে ভালো কিছু হতে যাচ্ছে। তরুণদের হাতেই আগামীর বাংলাদেশের মজবুত ভিত্তি গড়ে উঠবে।’

নাম ২৫০ শয্যার হাসপাতাল, অথচ জনবলকাঠামো এখনো আটকে আছে ১০০ শয্যাতেই। ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩০৪টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ১৫০ জন। চিকিৎসকদের ৮৮টি পদের ৬৯টিই শূন্য। এর মধ্যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও অ্যানেসথেটিস্টের কোনো পদেই নেই কর্মরত চিকিৎসক।
৪ ঘণ্টা আগে
দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানীর মিরপুর ১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে আবার চিকিৎসাসেবা চালু হয়েছে। গত দুই দিন ফটকের সামনে ত্রিপল টানিয়ে শুধু টিকাদান কার্যক্রম চালানো হলেও গতকাল সোমবার একটি কক্ষ পরিষ্কার করে সেখানে টিকাদানের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক
৪ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় গবাদিপশুর খাদ্যের তীব্র সংকটে পড়েছেন কৃষকেরা। তাঁরা বন্যার মধ্যে কোনোমতে ধান কেটে ঘরে তুলতে পারলেও খড় তুলতে পারেননি। ফলে গরু-মহিষের খাদ্যের জোগান নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।
৪ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) একটি বিক্রয়কেন্দ্রে স্থানীয়দের বিরুদ্ধে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আমিনুল ইসলাম ও হুমায়ুন কবীর নামে প্রকাশনা সংস্থাটির দুই বিক্রয় কর্মীকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে...
৫ ঘণ্টা আগে