Ajker Patrika

পাঁচতলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু, পাশের ফ্ল্যাটের তরুণীর বিরুদ্ধে অভিযোগ

ঢামেক প্রতিবেদক
পাঁচতলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু, পাশের ফ্ল্যাটের তরুণীর বিরুদ্ধে অভিযোগ
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগে পাঁচতলা একটি ভবনের ছাদ থেকে পড়ে আবিদা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাশের ফ্ল্যাটের নিটল (২৬) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী মীর হাজীরবাগ ৪৬১ নম্বর বেলাল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। স্বজনরা শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আবিদার বাবার নাম মো. আসিফ। তাঁদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার শীবচর বাজার এলাকায়। তাঁরা ওই পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন।

পরিবার জানায়, ৫তলা বাড়িটির ৩য় তলায় থাকে শিশুটির পরিবার। বিকেলে ছাদে খেলছিল শিশুটি। এর কিছুক্ষণ পর তাঁরা খবর পান, আবিদা ছাদ থেকে পড়ে গেছে। তখন তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এ এম তাজমুল করিম জানান, ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে। এ সময় তাঁদের কাছ থেকে জানা যায়, শিশুটির পরিবারের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া নিটল (২৬) নামে এক তরুণী তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

তাজমুল করিম আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণীকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত