জবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের নিশ্চয়তা দিয়ে বিজ্ঞপ্তি দিল প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (জবি) আজীবন সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধের নিশ্চয়তা দিয়েছে প্রশাসন। আজ বুধবার আন্দোলনকারীদের ছয় দফা দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিম্নবর্ণিত ৬টি দাবি প্রশাসনের হস্তগত হয়েছে—আজীবনের জন্য ক্যাম্পাসে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্রীদের হল খোলা রাখতে হবে এবং তাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা কোটা সংস্কারের এই ন্যায্য দাবির সংগ্রামে অংশ নিয়ে আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে। কোনো শিক্ষক শিক্ষার্থী বা কর্মচারী ছাত্রলীগসহ যেকোনো রাজনৈতিক দলকে সহযোগিতা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মেসে অবস্থান করা ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে মেসে হামলাকারী সন্ত্রাসীদের বিচার করতে হবে এবং বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে। এই আন্দোলনে হামলাকারী এবং মেসে হামলাকারীদের প্রশাসনে সোপর্দ করতে হবে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সকল প্রকার আইনি সহায়তা প্রদান করার নিশ্চয়তা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশাসন সবগুলো দাবি বিবেচনায় নিয়েছে এবং সকল প্রকার ব্যবস্থা নেওয়া হবে মর্মে নিশ্চয়তা প্রদান করছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন এই বিজ্ঞপ্তি পড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের শুনানোর পর তাঁরা উপাচার্য ভবনের সামনে থেকে সরে চলে যায়।
আরও খবর পড়ুন:
- শাবির হলে ছাত্রলীগ নিয়ন্ত্রিত কক্ষ থেকে অস্ত্র উদ্ধার, কোটা আন্দোলনকারীদের নিয়ে গুজব
- কোটা আন্দোলন নিয়ে ফারুকীর পোস্ট, কী লিখলেন চঞ্চল
- নীরবতা ভাঙলেন তামিম ইকবাল
- চট্টগ্রামে সংঘর্ষ: প্রাইভেটকারে আসে অস্ত্র
- ভারতীয় শিল্পীদের পোস্টেও কোটা আন্দোলন প্রসঙ্গ
- বৃহস্পতিবার সারা দেশে জরুরি সেবা ছাড়া সব বন্ধের কর্মসূচি ঘোষণা
- কোটা সংস্কার আন্দোলন নিয়ে তারকাদের অবস্থান
- কোটা আন্দোলন নিয়ে আফরান নিশোর কবিতা
- প্রিয় ক্যাম্পাসে বারুদের গন্ধ
- প্রশ্ন ব্যবস্থাপনায় থাকছেন না পিএসসির কর্মকর্তারা
- ডয়চে ভেলে বাংলা ছাড়ছেন খালেদ মুহিউদ্দিন
- কনের চেয়ে অতিথির গায়ে গয়না বেশি
- সরকারি চাকরিতে কোটা, কার ভাগে কত
- পদ্মা নদীর গতিপথ নিয়ে বিজ্ঞানীদের নতুন দাবি
- ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান: ওবায়দুল কাদের









