
সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বেসরকারি গণ-বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। গবির শতাধিক শিক্ষার্থী জাবি অভিমুখে পদযাত্রা করেছেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল বাসস্ট্যান্ড থেকে বন্ধ রয়েছে যান চলাচল।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে আশুলিয়ার নলামে অবস্থিত গণ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু করেন গবি শিক্ষার্থীরা। পরে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল বাসস্ট্যান্ডে কিছুক্ষণ সড়ক অবরোধ করে মিছিল করে জাবি অভিমুখে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন তাঁরা।
গবি শিক্ষার্থীরা জানান, জাহাঙ্গীরনগরে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতেই এই কর্মসূচি পালন করছেন তাঁরা। দুপুর পৌনে ১টার দিকে তাঁদের নবীনগর ত্রিমোড় এলাকায় মিছিল নিয়ে অবস্থান করতে দেখা যায়।
এদিকে বেলা ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল এন্ড রিসার্চের (নিটার) পাঁচ শতাধিক শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করে রেখেছেন। সারা দেশে আন্দোলনকারীদের ওপর হামলা এবং কোটা সংস্কারের দাবিতে এই কর্মসূচি পালন করছেন তাঁরা।

মাগুরার শ্রীপুরে ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মাহফুজ খান (৪৫) নামের এক পল্লী বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পল্লী বিদ্যুৎ কর্মচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার তখলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) মোহাম্মদ মাহবুবউল করিমকে ফেনীর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মাহবুবউল করিমকে ডিসি নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়...
২ ঘণ্টা আগে
নরসিংদী জেলা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হলেও নরসিংদী পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। নরসিংদী জেলার সুনাম বহু আগে থেকেই। মেঘনার কোলঘেঁষে নরসিংদী পৌরসভা গঠিত। এক সময় পাটশিল্পের জন্য বিখ্যাত ছিল নরসিংদী জেলা। বর্তমানে বিখ্যাত তাঁতশিল্পের জন্য। কিন্তু এত আগে পৌরসভা প্রতিষ্ঠিত...
২ ঘণ্টা আগে
উৎসবমুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলিত হন প্রতিষ্ঠানের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যা
২ ঘণ্টা আগে