Ajker Patrika

নতুন বেতনকাঠামোয় অসংগতি দূর করতে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ২৩: ৫৭
নতুন বেতনকাঠামোয় অসংগতি দূর করতে কমিটি গঠন

নতুন বেতনকাঠামোতে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা, গ্রেড নির্ধারণসহ বিভিন্ন অসংগতি দূর করতে একটি কমিটি গঠন করেছে সরকার।

অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে গত সোমবার (২ নভেম্বর) এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ বুধবার প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।

সরকারি কর্মচারীদের জন্য নবম বেতনকাঠামো গত ৩১ আগস্ট অনুমোদন দেয় মন্ত্রিসভা। গত ১ জুলাই থেকে এই বেতনকাঠামো কার্যকর ধরা হলেও তিন ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মচারীদের বেতন গ্রেড-ভাতা নির্ধারণ ও পরিবর্ধন-পরিমার্জনের বিষয় পর্যালোচনায় এই কমিটি গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। আর কমিটিকে সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব এবং জনপ্রশাসন ও অর্থ বিভাগের সচিব ছাড়াও বিষয়সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবদের কমিটিতে রাখা হয়েছে।

কমিটিকে বেতন স্কেলের অসংগতির বিষয়ে পাওয়া অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা করে তা নিষ্পত্তির প্রয়োজনীয় সুপারিশ; ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন বা সামঞ্জস্য বিধানের বিষয়ে সুপারিশ; ভবিষ্যতে ঝুঁকিভাতা ও অন্যান্য বিভিন্ন ভাতা নতুন করে প্রদান, ভাতার হার কম বা বৃদ্ধির বিষয়ে সুপারিশ এবং এ-সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করে সুপারিশ দিতে বলা হয়েছে।

কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত