সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়্যারের রেহোবোথ বিচে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই এবং পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পের ওপর এ হামলা হয়। হামলার বিষয়ে ডেলাওয়্যারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের এ ধরনের ‘অসুস্থ’ সহিংসতার নিন্দা করার আহ্বান জানিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর বিষয়ে আমাকে ব্রিফ করা হয়েছে।’
জো বাইডেন আরও বলেন, ‘ট্রাম্প নিরাপদ আছেন এবং ভালো আছেন জেনে আমি কৃতজ্ঞ। আমি ট্রাম্প ও তার পরিবারের জন্য এবং সমাবেশে যাঁরা ছিলেন তাঁদের জন্য প্রার্থনা করছি। আরও তথ্যের জন্য অপেক্ষা করছি আমরা।’
বিবৃতিতে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছে বাইডেন।
প্রেসিডেন্ট বাইডেনের কথারই প্রতিধ্বনি করেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। হ্যারিস বলেন, ট্রাম্প গুরুতর আহত হয়নি জেনে তিনি ‘স্বস্তি বোধ’ করেন। এ ঘটনাকে ‘সেন্সলেস শুটিং’ বা ‘কাণ্ডজ্ঞানহীন হামলা’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের দেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। সবাইকে অবশ্যই এই ঘৃণ্য কাজের নিন্দা করতে হবে এবং এটি যাতে আরও সহিংসতার দিকে পরিচালিত না করে, তা নিশ্চিত করার জন্য আমাদের নিজেদের অবস্থান থেকে কাজ করতে হবে।’
সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা, বিল ক্লিনটন ও হাউস স্পিকার ন্যান্সি পেলোসিসহ সিনিয়র ডেমোক্র্যাটরাও এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের ওপর গুলি ছোড়েন এক হামলাকারী। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে। এ ঘটনায় হামলাকারীসহ দুজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।
হামলার ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ গুলির শব্দ হয়। নিজের কান হাত দিয়ে ধরে সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি।
ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা সম্পর্কিত আরও খবর পড়ুন:

জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের (বিএনডি) সাবেক প্রধান অগাস্ট হ্যানিংকে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জার্মানির ইতিহাসে অন্যতম গুরুতর গুপ্তচর কেলেঙ্কারি হিসেবে দেখা হচ্ছে ঘটনাটিকে।
২ ঘণ্টা আগে
চীনের জিনজিয়াং প্রদেশে প্রথমবারের মতো দুটি ক্যাফে চালু করায় মার্কিন কফি চেইন স্টারবাকসের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এক আইনপ্রণেতা। তাঁর অভিযোগ, উইঘুরদের বিরুদ্ধে চীনা সরকারের কথিত মানবাধিকার লঙ্ঘনের মধ্যেও সেখানে ব্যবসা পরিচালনা করে স্টারবাকস ওই কর্মকাণ্ডকে বৈধতা দিচ্ছে।
৩ ঘণ্টা আগে
ফেসবুকে একটি মন্তব্যের জেরে সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৪ বছর বয়সী শ্রীলঙ্কান নাগরিক আনোজান শিভারাসার প্রাণভিক্ষার আবেদন জানিয়েছেন তাঁর মা। ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে একটি আপিল আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার পর শ্রীলঙ্কাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
কেনিয়ায় প্রথমবারের মতো ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃত ব্যক্তি একজন কেনীয় নাগরিক, যিনি গত সাত বছর ধরে প্রতিবেশী দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বসবাস করছিলেন। কেনিয়ায় প্রথমবারের মতো ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
৫ ঘণ্টা আগে