নির্বাচনী প্রচারণায় বক্তৃতা দেওয়ার সময় হামলার শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মুখে রক্ত আর তাঁকে ঘিরে রাখা নিরাপত্তাকর্মীদের মধ্যে ট্রাম্পের মুষ্টিবদ্ধ হাতের ছবিগুলো ইতিহাস তৈরির পাশাপাশি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের গতিপথ পরিবর্তনে বড় প্রভাব ফেলতে পারে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
নির্বাচনী প্রচারণায় প্রভাব ফেলবে এই মর্মান্তিক ঘটনা। সেই সঙ্গে আসন্ন নির্বাচনের মোড়ও ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নিরাপত্তাকর্মীরা সন্দেহভাজনকে ঘটনাস্থলে গুলি করে হত্যা করেছেন। এ ঘটনাকে হত্যাচেষ্টা বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের রক্তাক্ত মুষ্টিবদ্ধ ছবি শেয়ার করে তাঁর ছেলে এরিক ট্রাম্প লেখেন, ‘এই যোদ্ধাকেই আমেরিকার প্রয়োজন।’
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়্যারের রেহোবোথ বিচে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।
জো বাইডেন আরও বলেন, ‘ট্রাম্প নিরাপদ আছেন এবং ভালো আছেন জেনে আমি কৃতজ্ঞ। ট্রাম্প ও তার পরিবারের জন্য এবং সমাবেশে যাঁরা ছিলেন তাঁদের জন্য প্রার্থনা করছি। আরও তথ্যের জন্য অপেক্ষা করছি আমরা।’
ইতিমধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন ও জিমি কার্টার ট্রাম্পের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন, আমেরিকার গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। ট্রাম্প গুরুতরভাবে আহত না হওয়ায় অনেক স্বস্তি পেয়েছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
এ ঘটনার জন্য বাইডেনের দিকে আঙুল তুলেছেন ট্রাম্পের কয়েকজন নিকটতম মিত্র ও সমর্থক। এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে এক রিপাবলিকান কংগ্রেসম্যান বলেন, ‘এই হামলার উসকানিদাতা বাইডেন।’
অন্যদিকে সিনেটর জেডি ভ্যান্স মনে করেন, বাইডেনের নির্বাচনী বক্তব্য সরাসরি এ ঘটনাকে প্রভাবিত করেছে।
অন্যান্য রিপাবলিকান রাজনীতিবিদের কণ্ঠেও একই সুর। তাঁরা জানিয়েছেন, ‘ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, এ ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধের রেখা আঁকা হচ্ছে, যা খুব কুৎসিত লড়াইতে পরিণত হতে পারে। এই হামলা নির্বাচনী প্রচারণার মোড় পরিবর্তন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের ওপর গুলি ছোড়েন এক হামলাকারী। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে।
ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা সম্পর্কিত আরও খবর পড়ুন:

দিল্লির যন্তর মন্তর। ১৮ শতকের জ্যোতির্বৈজ্ঞানিক মানমন্দির। একই সঙ্গে ভারতের রাজধানীর সবচেয়ে পরিচিত প্রতিবাদস্থলগুলোর একটি। গত ১০ দিন ধরে এখানে দিন-রাত অবস্থান করছেন শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও আন্দোলনকর্মী।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় কারাভোগ করা নারী মারিয়া পিয়ারসন প্রায় চার দশক কারাগারে কাটানোর পর মুক্তি পেতে যাচ্ছেন। তবে মুক্তির সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু মূল্যায়নে তাঁকে এখনো ‘গুরুতর ক্ষতির ঝুঁকি সৃষ্টি করতে সক্ষম’ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে
৪ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে গত বছর রুশ সেনাদের চীনের গোপন সামরিক প্রশিক্ষণের তথ্য সামনে এসেছে। রয়টার্সের দেখা নথি অনুযায়ী, অনুমোদন দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং এতে জড়িত ছিলেন দুই দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। বিষয়টি নিয়ে উদ্বেগে ইউরোপীয় ইউনিয়ন।
৫ ঘণ্টা আগে
সিন্ধু পানিচুক্তি কার্যকর না থাকলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিরাপদ থাকবে না বলে দাবি পাকিস্তানের। তীব্র গরম ও সম্ভাব্য পানি সংকটের মধ্যে ইসলামাবাদে আন্তর্জাতিক সম্মেলনে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরলেন ইসহাক দার, বিলাওয়াল ভুট্টো জারদারি ও অন্য নেতারা।
৫ ঘণ্টা আগে