ডলারের পরিবর্তে জাপানি ইয়েনে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে কিছু ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংক থেকে ৩০ কোটি ডলার বাজেট সহায়তা এবং একটি প্রকল্পের জন্য ৪০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ নেওয়া হচ্ছে জাপানি মুদ্রায়।
জানা গেছে, আগামী ২১ জুন অনুষ্ঠেয় বিশ্বব্যাংকের বোর্ড সভায় ৫০ কোটি ডলার বাজেট সহায়তা ঋণের একটি প্রস্তাব উপস্থাপন করা হবে। এর মধ্যে ৩০ কোটি ডলারের সমতুল্য পরিমাণ ইয়েনে নেওয়া হবে। এ ঋণের সুদহার হবে টোনা প্লাস ভ্যারিয়েবল স্প্রেড, যা বিশ্বব্যাংক প্রতি তিন মাস অন্তর নির্ধারণ করে। চার বছরের গ্রেস পিরিয়ডসহ ঋণ পরিশোধের সময়কাল ৩৫ বছর।
সরকার বাকি ২০ কোটি ডলার ঋণ নিচ্ছে বিশ্বব্যাংকের স্কেল–আপ উইন্ডো–শর্টার ম্যাচিউরিটি থেকে। এ ঋণ পরিশোধের মেয়াদ হবে ১২ বছর, যার মধ্যে গ্রেস পিরিয়ড ছয় বছর।
ইআরডি কর্মকর্তারা জানান, ডলারে ঋণ নেওয়া হলে সার্বিক সুদের হার হবে প্রায় ৭ শতাংশ। অন্যদিকে, জাপানি মুদ্রায় নেওয়া ঋণের জন্য বাংলাদেশকে অনেক কম সুদ (প্রায় ২ শতাংশ) দিতে হবে। যদি ৩০ কোটি ডলারে নেওয়া হয়, তাহলে এটি সিকিউরড ওভারনাইট ফাইনান্সিং রেটের (সোফর) ওপর ভিত্তি করে নেওয়া হবে। এর সঙ্গে ভ্যারিয়েবল স্প্রেড যোগ করা হবে। ইউক্রেন–রাশিয়া যুদ্ধের পর থেকে সোফর রেট উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমনকি দুই বছর আগেও সোফর ১ শতাংশের কম ছিল। সোফর বৃদ্ধির কারণে বাংলাদেশ ঋণ পরিশোধে চাপের সম্মুখীন হচ্ছে।
এদিকে, সম্প্রতি চট্টগ্রামে কনটেইনার টার্মিনাল নির্মাণে ঋণের পরিমাণ বাড়িয়েছে বিশ্বব্যাংক। এই প্রকল্পের জন্য পরিকল্পিত সাড়ে ৩০ কোটি ডলারের পরিবর্তে সাড়ে ৬০ কোটি ডলার ঋণ দেবে সংস্থাটি। ৬৫ কোটি ডলার ঋণের মধ্যে জাপানি মুদ্রায় ৪০ কোটি ডলারের সমপরিমাণ ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ঋণের সুদহার টোকিও ওভারনাইট অ্যাভারেজ রেট প্লাস ভ্যারিয়েবল রেট অনুসারে হবে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৫৬ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। একই সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া আগের ঋণ পরিশোধ করেছে সাড়ে ৪৮ হাজার কোটি টাকা। ফলে সরকারের নিট ব্যাংকঋণ দাঁড়িয়েছে ৭ হাজার ৫০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে
৪ মিনিট আগে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আবদুর রহমানের অভোগ কর অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত করে তিন বছরের জন্য তাঁকে ওই পদে চুক্তিতে নিয়োগ দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপিএ) একীভূত করে গঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে তাদের কাজ শুরু করেছে।
১২ ঘণ্টা আগে
দেশে দৈনিক ৩৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও নিয়মিত ২৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হয়। তবে গত ২১ জুলাই সাগরে ভাসমান এক্সিলারেট এনার্জির টার্মিনালে আগুন লেগে গেলে সরবরাহ কমতে থাকে। গত এক মাসে সামিট ও এক্সিলারেট এনার্জির দুইটি টার্মিনালে বারবার বিপত্তি দেখা দিলে দেশে...
১ দিন আগে