
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক আগামীকাল শনিবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। রিসিভারদের ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পার্ক খোলা থাকবে।
ক্রোককৃত সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য গঠিত কমিটির সদস্যসচিব ও গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মশিউর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
মশিউর রহমান জানান, আজ শুক্রবার রাতে দুদক গঠিত ক্রোককৃত সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি কমিটির সদস্যদের সমন্বয়ে জেলা প্রশাসনের বাংলোতে বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে সাভানা পার্ক। এতে দর্শনার্থীরা আগের মতই ১০০ টাকায় টিকিট কেটে পার্কে প্রবেশ করতে পারবেন। দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কের রাইডও খুলে দেওয়া হবে। তবে পার্কে রাত্রিযাপনের কটেজগুলো বন্ধ থাকবে।
তিনি আরও জানান, নিয়োগপ্রাপ্ত রিসিভারদের সার্বিক ব্যবস্থাপনায় পার্কটি চলবে। তবে দুদকের গঠিত ক্রোককৃত সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি কমিটির সদস্যরা পার্কের তদারকি ও রিসিভারদের সহযোগিতা করবেন।
উল্লেখ্য, গত ৪ জুন সার্ভার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে পার্ক বন্ধ করে দেয় সাভানা পার্ক কর্তৃপক্ষ। গত ৭ জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে পার্কটি নিয়ন্ত্রণে নেয় গোপালগঞ্জের জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার পার্কটি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির লক্ষ্যে জেলা প্রশাসককে আহ্বায়ক ও দুদক গোপালগঞ্জ কার্যালয়ের উপপরিচালককে সদস্যসচিব করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে