
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের নামে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, সাবেক এই আইজিপির বিরুদ্ধে শিগগিরই মামলা করবে দুদক।
এ ছাড়া বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন দুদকের প্যানেলভুক্ত আইনজীবী খুরশীদ আলম খান। আজ বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘দুদক আইনে যেগুলো অপরাধ ধরা হয়, তার সবই করেছেন বেনজীর। দুদক তাঁর অবৈধ সম্পদ অর্জনের যথেষ্ট তথ্যপ্রমাণ পেয়েছে। এখন মামলা করার সিদ্ধান্ত দুদকের।’
৪ জুন এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের কমিশনার জহুরুল হক। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল পুলিশের এই সাবেক আইজি হাজির না হলে, তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হতে পারে?
এর জবাবে জহুরুল হক বলেন, ‘দুদকের তলবে যদি সে (বেনজীর) না আসে, ধরে নিতে হবে অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য নাই। তখন রেকর্ডপত্র দেখে অভিযোগ প্রমাণিত হলে, দুদক তার নামে মামলা করতে পারবে। আর প্রমাণিত না হলে অব্যাহতি পাবে। এই হলো আইনের বিধান।’
দুদকের এ কমিশনার আরও বলেন, ‘দুদক যাকে নোটিশ করবে, সে আসতে বাধ্য কি না, তা দুদক আইনে সুস্পষ্ট বলা নাই। তবে, সে না আসলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নাই। তার সুযোগ আছে, সে একবার সময় চাইতে পারবে এবং কমিশন তাকে ১৫ দিন সময় দিতে পারবে।’
উল্লেখ্য, ঘুষ-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ গত ২৮ মে বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নোটিশ দেয় দুদক। নোটিশে ৬ ও ৯ জুন বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রী-কন্যাদের দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়।
সপরিবারে দেশের বাইরে থাকায় দুদকের তলবে হাজির হতে পারেননি তাঁরা। পরে পরিবারটির পক্ষ থেকে সময় চেয়ে তাঁদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজীরকে ২৩ জুন ও তাঁর স্ত্রী-কন্যাদের ২৪ জুন দুদকে হাজির হতে আরেক দফা সময় নির্ধারণ করে নোটিশ পাঠায়।
গত ১৮ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেনজীর আহমেদ, স্ত্রী জীশান মির্জা ও তিন মেয়ের নামে থাকা এখন পর্যন্ত প্রায় ৭০০ বিঘা জমি, ৩৩টি ব্যাংক হিসাব ও ২৫টি কোম্পানিতে বিনিয়োগ জব্দের নির্দেশ দেয়। আদালতের নির্দেশে দেশের বিভিন্ন প্রান্তে জব্দ হওয়া বেনজীরের সম্পদ রক্ষণাবেক্ষণে রিসিভার নিয়োগ করা হয়েছে।

মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদানের জন্য চলতি অর্থবছরে বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থবছরে প্রায় এক-চতুর্থাংশ ধর্মীয় উপাসনালয় রাষ্ট্রীয় এ সুবিধার আওতায় আসছে। পরবর্তী তিন অর্থবছরে পর্যায়ক্রমে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয়...
৯ মিনিট আগে
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
২ ঘণ্টা আগে
সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এমনটাই জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ ভোরে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে নওগাঁরই ১০ জন।
৩ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশন-শূন্যতা পাঁচ মাস পেরিয়ে ছয় মাসে পড়েছে। নতুন কমিশন গঠনের জন্য দেড় মাস আগে সার্চ কমিটি করা হয়। এখনো কমিশন গঠনের প্রক্রিয়া শেষ হয়নি। অনুসন্ধান-তদন্ত এবং মামলা পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম চলমান থাকলেও কমিশনের নেতৃত্ব ছাড়া প্রতিষ্ঠানটির নীতিগত...
৯ ঘণ্টা আগে