ভারতের ইতিহাসে সম্ভবত এই প্রথমবার সরকার গঠনের পরপরই কোনো মুসলিম সদস্য মন্ত্রী হিসেবে শপথ নেননি। সোজা কথায় নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের কেন্দ্রে গঠিত সরকারে কোনো মুসলিম সদস্য নেই। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মোদির এর আগের মন্ত্রিসভায় মুখতার আব্বাস নকভি নামে একজন মুসলিম মন্ত্রী ছিলেন। তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার পর মোদির দ্বিতীয় মন্ত্রিসভায়ও কোনো মুসলিম মন্ত্রী ছিলেন না। এবারও যেন, মোদির আগের সরকারের ধারাবাহিকতাই বজায় থাকল।
ভারতে অনুষ্ঠিত প্রায় সব জাতীয় নির্বাচনের পর প্রত্যেকবারই কোনো কোনো মুসলিম লোকসভা সদস্য ভারতীয় মন্ত্রিসভায় ঠাঁই করে নিয়েছিলেন। এই প্রথম সম্ভবত এর ব্যত্যয় হলো। এর আগে, ২০২১ সালে মোদি প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার সময় মুসলিম সদস্য হিসেবে নাজমা হেপতুল্লা শপথ নেন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হন। ২০১৯ সালে মোদির দ্বিতীয় মেয়াদে নকভি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হন।
মোদির এবারের মন্ত্রিসভায় কোনো মুসলিম প্রতিনিধিত্ব না থাকার একটি কারণ হলো—বিজেপির এনডিএ জোটের কোনো মুসলিম প্রার্থী ১৮তম লোকসভায় নির্বাচিত হননি। এবারের লোকসভা নির্বাচনে নির্বাচিত ২৪ জন মুসলিম সংসদ সদস্যের মধ্যে ২১ জনই ইন্ডিয়া জোটের। বাকিদের মধ্যে ২ জন আসাদুদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিনের এবং দুজন স্বতন্ত্র।
এর আগে, ২০০৪ ও ২০০৯ সালের মন্ত্রিপরিষদে যথাক্রমে চার এবং পাঁচজন মুসলিম সদস্য ছিলেন। এমনকি ১৯৯৯ সালের অটল বিহারি বাজপেয়ি সরকারের মন্ত্রিপরিষদেও দুজন মুসলিম ছিলেন। তাঁরা হলেন শাহনওয়াজ হুসেন ও ওমর আবদুল্লাহ। তার আগে, ১৯৯৮ সালে বাজপেয়ির নেতৃত্বাধীন মন্ত্রিসভার প্রতিমন্ত্রীও ছিলেন নকভি।

যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে কোনো ধরনের সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, হরমুজ প্রণালি পরিচালনা ও জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের আলোচনা ‘অগ্রসর পর্যায়ে’ রয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। আজ মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
২ ঘণ্টা আগে
প্রায় ৪০ বছর ধরে একটি হত্যাকাণ্ড ঘিরে ছিল অমীমাংসিত রহস্য। ১৯৮৭ সালের সেই রাতে ২০ বছর বয়সী মেলিসা ‘মিসি’ টেলর এলিসনকে নিজের শোয়ার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। পাশের ঘরে তখন কাঁদছিল তাঁর মাত্র ১৩ মাসের শিশুকন্যা ক্যাসি।
২ ঘণ্টা আগে
সিরিয়ার সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি আদালত। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর ছোট ভাই মাহের আল-আসাদকেও একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে