টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার সন্ধ্যায় শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করেছেন। রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে মোদির সঙ্গে ছিলেন তাঁর শীর্ষ সহযোগী রাজনাথ সিং, অমিত শাহ এবং নিতিন গড়করি। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মোদিকে শপথ বাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথের পর শপথ নেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। মোদির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ৩০ জন পূর্ণ মন্ত্রী ছাড়াও রয়েছেন ৩৬ জন প্রতিমন্ত্রী এবং ৫ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত তালিকা অনুযায়ী, মোদির মন্ত্রী সভার পূর্ণ মন্ত্রীরা হলেন—রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গড়কারি, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমণ, এস জয়শঙ্কর, মনোহর লাল খাত্তার, এইচ ডি কুমারাস্বামী, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, জিতন রাম মাঁঝি, সর্বানন্দ সোনোয়াল, রাজীব রঞ্জন সিং, বীরেন্দ্র কুমার, কিঞ্জারাপু রাম মোহন নাইডু, প্রহ্লাদ যোশি, জুয়াল ওরাম, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভুপেন্দর যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরেন রিজিজু, হারদ্বীপ সিং পুরি, মানসুখ মান্দাবিয়া, জি কিষান রেড্ডি, চিরাগ পাসওয়ান এবং সিআর পাতিল।
স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত ৫ প্রতিমন্ত্রী হলেন—রাও ইন্দ্রজিত সিং, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, প্রতাপ্রাও গেনপত্র যাদব এবং জয়ন্ত চৌধুরী।
প্রতিমন্ত্রী হওয়া বাকি ৩৬ জন হলেন—জিতিন প্রাসাদা, শ্রিপদ নাইক, পঙ্কজ চৌধুরি, কৃষ্ণন পাল গুরজার, রামদাস আত্তাল, রামনাথ ঠাকুর, নিত্যানন্দ রাই, অনুপ্রিয়া প্যাটেল, ভি সোমন্না, ড. চন্দ্রশেখর পেমাসানি, এসপি সিং বেঘেল, সভা কারান্দলাজি, কীর্তি বর্ধন সিং, বিএল ভার্মা, শান্তনু ঠাকুর, সুরেষ গোপি, এল মুরুগান, অজয় তামতা, বান্দি সঞ্জয় কুমার, কমলেশ পাসওয়ান, ভাগিরথ চৌধুরি, সতিশ চন্দ্র ডুবে, সঞ্জয় শেঠ, রবনিত সিং বিট্টু, দুর্গা দাস উইকি, রক্ষা খাদজি, সুকান্ত মজুমদার, সাবিত্রি ঠাকুর, তুখান সাহু, রাজভুষন চৌধুরি, ভুপাতিরাজু শ্রিনিবাস ভার্মা, হর্ষ মালহোত্রা, নিমুবেন জয়ন্তিভাই, মুরলিধর মোহল, জর্জ কুরিয়ান ও পবিত্র মার্ঘেরিটা।

যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে কোনো ধরনের সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, হরমুজ প্রণালি পরিচালনা ও জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের আলোচনা ‘অগ্রসর পর্যায়ে’ রয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। আজ মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
৩ ঘণ্টা আগে
প্রায় ৪০ বছর ধরে একটি হত্যাকাণ্ড ঘিরে ছিল অমীমাংসিত রহস্য। ১৯৮৭ সালের সেই রাতে ২০ বছর বয়সী মেলিসা ‘মিসি’ টেলর এলিসনকে নিজের শোয়ার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। পাশের ঘরে তখন কাঁদছিল তাঁর মাত্র ১৩ মাসের শিশুকন্যা ক্যাসি।
৩ ঘণ্টা আগে
সিরিয়ার সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি আদালত। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর ছোট ভাই মাহের আল-আসাদকেও একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে