সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বাতিল-সংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের প্রতিবাদে ‘৩০-এর কারাগার থেকে মুক্তি’ প্রতীকী প্রতিবাদ করেছে ‘৩৫ প্রত্যাশী’রা।
আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতীকী প্রতিবাদের আয়োজন করে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনেও সমাবেশ করে তারা।
শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ বলেন, ‘কোটা প্রথা ও বয়সবৃদ্ধি সাধারণ শিক্ষার্থীদের মৌলিক ও ন্যায্য দাবি। তাই আমরা রোববারের মধ্যে সরকারকে আলটিমেটাম দিয়ে কোটা বাতিল, ৩৫-এর দ্রুত প্রজ্ঞাপন ও আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার চাই।
এভাবে বছরের পর বছর শিক্ষার্থীদের সঙ্গে তামাশা করা হচ্ছে, এ তামাশা মেনে নেওয়ার মতো না। শিক্ষার্থীরা পড়াশোনা করে একটি চাকরির আশায় বছরের পর বছর পার করছে, বয়স বৃদ্ধি করা না হলে বেকার একটি প্রজন্ম, হতাশাগ্রস্ত একটি প্রজন্ম তৈরি হবে। সে জায়গায় যদি কোটায় বেশির ভাগ চাকরি হয়, তাহলে তো শিক্ষার্থীদের আর কিছু করার থাকবে না। তারা দেশ ছেড়ে চলে যাবে। শিক্ষার্থীরা দেশ ছাড়লে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।
দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে এ আন্দোলন চলমান থাকবে বলে জানান শরিফুল। এ সময় শিক্ষার্থী সমন্বয় পরিষদের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঘড়ির কাঁটায় রাত ১২টা। ঘুমাতে বিছানায় গিয়েছেন পরিবারের সদস্যরা। হঠাৎ খাটের নিচ থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ। শব্দ শুনে খাটের নিচে তাকাতেই দেখা মেলে প্রায় ১৬ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপের। এমন ঘটনা ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
৪ মিনিট আগে
সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবলুকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাঁকে হাসপাতালে আনার পর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
৭ মিনিট আগে
ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে ঢাকায় তাদের দুই শতাধিক চেকপোস্ট রয়েছে। ঢাকার প্রবেশের চারটি মুখেও কাজ করছে পুলিশ। পাশাপাশি গতকাল যেসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বাসের আগুনের ঘটনায় জিডিও মামলা হয়েছে।
১৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় ভুল অস্ত্রোপচারে সাধন বিশ্বাস (৪৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালা সার্জিক্যাল ক্লিনিক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন রোগীর স্বজন ও স্থানীয়রা।
১৯ মিনিট আগে