জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হতে সময় চেয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
আজ বুধবার (৫ জুন) বিকেলে আইনজীবীর মাধ্যমে তিনি সময়ের আবেদন করেন বলে আজকের পত্রিকা’কে জানিয়েছেন দুদকের কমিশনার জহুরুল হক।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) বেনজীরকে ও তাঁর স্ত্রী-সন্তানদের রোববার (৯ জুন) দুদক কার্যালয়ে তলব করা হয়েছিল।
তবে এই সময়ের মধ্যে হাজির হতে পারবেন না জানিয়ে দুদকে আবেদন করেছেন বেনজীর। আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক ১৫ দিন পর্যন্ত সময় দিতে পারে।
বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের তলবের বিষয়টি গত ২৮ মে জানায় দুদক।
আরও খবর পড়ুন—
- স্ত্রীর চিকিৎসার জন্য সপরিবারে সিঙ্গাপুরে বেনজীর
- বেনজীর কীভাবে দেশ ছাড়লেন, প্রশ্ন ফখরুলের
- আজিজ, বেনজীর ও এমপি আজীম ইস্যু: আ. লীগে অস্বস্তি, নেতারা বিব্রত
- অবসরের পরও আইজিপির মতো প্রটোকল নিয়েছিলেন বেনজীর
- বেনজীরের বিরুদ্ধে দুদকে অভিযোগ ব্যারিস্টার সুমনের
- অবসরের পর স্ট্যাটাসে যা লিখলেন বেনজীর
- আজ কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই: বেনজীর আহমেদ
- ফেসবুকে ভিডিও বার্তা: সম্পত্তি নিয়ে সংবাদ প্রসঙ্গে যা বললেন বেনজীর
- বেনজীরের বিরুদ্ধে দুদকে অভিযোগ ব্যারিস্টার সুমনের
- সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পদের খোঁজে নেমেছে দুদক


দেশজুড়ে বেনজীর আহমেদের জমিদারি







