শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই ৮ জুন বাংলাদেশের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে। ডালাসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। এশিয়ার দুই দলের মুখোমুখি লড়াইয়ের আগে গুরুতর অভিযোগ তুলল লঙ্কানরা।
নিউইয়র্কে গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপ মিশন শুরুর আগে লঙ্কানরা ভোগান্তির শিকার হয়েছে। মায়ামি থেকে নিউইয়র্কে আসতে ফ্লাইট ঝামেলার কারণে মায়ামি বিমানবন্দরে সাত ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলন বেশ তড়িঘড়ি করেই সারতে হয়েছে। কারণ ব্রুকলিনে যে হোটেলে লঙ্কান দল উঠেছে, তা নাসাউ কাউন্টি স্টেডিয়াম থেকে দেড় ঘণ্টার মতো দূরত্বে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে ধরতে হবে ডালাসের ফ্লাইট। ম্যাচ যখন শেষ হয়েছে, ততক্ষণে নিউইয়র্কে প্রায় বেলা ২টা বেজে গেছে।
এবারের বিশ্বকাপে লিগ পর্বের চার ম্যাচ চারটি ভিন্ন ভেন্যুতে খেলতে হচ্ছে শ্রীলঙ্কাকে। ১২ ও ১৭ জুন ফ্লোরিডা ও সেন্ট লুসিয়ায় নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে লঙ্কানরা। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ শেষে গত রাতে সূচি নিয়ে অভিযোগ তোলেন মাহিশ তিকশানা। লঙ্কান স্পিনার বলেন, ‘আমাদের জন্য ব্যাপারটা খুবই বাজে হয়েছে। প্রতিদিনই (ম্যাচ শেষে) আমাদের জায়গা ছাড়তে হবে। কারণ চারটি ভিন্ন ভেন্যুতে এবার খেলছি। ফ্লোরিডা, মায়ামি থেকে যে ফ্লাইটগুলোতে উঠেছি, বিমানবন্দরে ৮ ঘণ্টার মতো অপেক্ষা করতে হয়েছে। রাত ৮টায় ছাড়ার কথা ছিল, তবে আমরা ফ্লাইট পেয়েছি ভোর ৫টায়। সত্যি বলতে, এটা খুবই জঘন্য। তবে মাঠে যখন খেলবেন, তখন এটা ব্যাপার না।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কা তাদের প্রস্তুতিও বাতিল করেছিল। স্টেডিয়াম থেকে হোটেলের দূরত্বকে দায়ী করেছেন তিকশানা। লঙ্কান স্পিনার বলেন, ‘হ্যাঁ, এটা হয়েছে (প্রস্তুতি বাতিল)। কারণ হোটেল থেকে মাঠে যেতে ১ ঘণ্টা ৪০ মিনিট লাগে। এমনকি আজ (গতকাল) মাঠে আসতে ভোর ৫টায় উঠতে হয়েছে।’
শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস দল দুটি গ্রুপ পর্বের চার ম্যাচ খেলতে হচ্ছে চারটি ভিন্ন ভেন্যুতে। সেই তুলনায় দক্ষিণ আফ্রিকা ও ভারতের ভেন্যু পরিবর্তনের ঝামেলা তেমন একটা নেই বললেই চলছে। ভারতের মতো দক্ষিণ আফ্রিকাও বিশ্বকাপে নিজেদের তিন ম্যাচ খেলবে নিউইয়র্কে। সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে যেন ভারত-দক্ষিণ আফ্রিকার কথা বলেছেন তিকশানা। লঙ্কান স্পিনার বলেন, ‘আমি দল দুটির নাম বলতে চাই না, যারা একই জায়গায় থাকার সুযোগ পেয়েছে। তাদের টিম হোটেল মাঠ থেকে মাত্র ১৪ মিনিট দূরে। আমাদেরটা (মাঠ থেকে দূরত্ব) ১ ঘণ্টা ৪০ মিনিটের মতো।’
তিকশানার মতো শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাও সূচি ও লজিস্টিক ব্যবস্থা নিয়ে ক্ষোভ ঝেরেছেন। দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা জানিয়েছেন যে তাঁরা এরই মধ্যে আইসিসিকে লিখিত অভিযোগ করেছেন। তবে তাঁদের মতে, অভিযোগ এত দেরিতে করা হয়েছিল যে এখন আর করার কিছু নেই।
টি২০ বিশ্বকাপ ক্রিকেট সম্পর্কিত আরও খবর পড়ুন:

গোল হজম করে থাইল্যান্ড যখন কিছুটা দিগ্ভ্রান্ত, বাংলাদেশ তখন সেই সুযোগে নিজেদের গুছিয়ে নিতে মনোযোগ দেয়। প্রতিপক্ষের আক্রমণের তীব্রতা কমে আসায় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা সহজ হয় লাল-সবুজদের জন্য। বিরতির ঠিক আগে সাগরিকার উদ্দেশ্যে আবারও একটি লং পাস বাড়িয়েছিলেন সতীর্থরা।
৩৮ মিনিট আগে
শেষ দিকে নেপাল গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালালেও বাংলাদেশের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। ৯০ মিনিটে দূরপাল্লার এক শট মাটিতে পড়ে গিয়ে ঠেকান মোহাম্মদ ইউসুফ। বাংলাদেশেরও ব্যবধান দ্বিগুণের সুযোগ আসে। যোগ করা সময়ে বদলি নামা ডেক্লান সুলিভানের পাসে গোলের সুযোগ নষ্ট করেন সুমন সোরেণ ও তাঁর ভাই রোনান সুলিভান। শ
২ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে মাঠ ছাড়ে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে এই এক গোলের লিড দ্বিতীয়ার্ধে অনেকটাই এগিয়ে থাকবে।
৩ ঘণ্টা আগে
বিগ ব্যাশে নিজের অভিষেক মৌসুমটা রিশাদ হোসেনের হয়েছে মনে রাখার মতোই। লেগস্পিন ঘূর্ণিতে ব্যাটারদের বোকা বানিয়েছেন বারবার। বাংলাদেশের তরুণ লেগস্পিনার পেয়ে গেলেন বর্ষসেরা পুরস্কার।
৩ ঘণ্টা আগে