ডালাসের আবহাওয়া নিয়ে আগাম কিছু অনুমান করা কঠিন হয়ে পড়ছে দিনে দিনে—কথাটা গতকাল এক বাংলাদেশি প্রবাসীর কাছেই শোনা। ডালাসে গত পরশু দুপুরে বাংলাদেশ দল পৌঁছানোর কিছু পরেই শুরু তুমুল বৃষ্টি। আরও কিছুক্ষণ পর দেখা গেল টর্নেডোও! গ্রীষ্মে ডালাসের আবহাওয়াই নাকি এমন—এই রোদ, এই বৃষ্টি, এমনকি কখনো কখনো আতঙ্ক ছড়ানো টর্নেডো!
কাল ডালাসে এসে পৌঁছার পর বিশ্রামে ছিল পুরো বাংলাদেশ দল। বিশ্রামে আছে আজও। টিম হোটেলে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ দেখে সকালের সময় কাটছে তাদের। তবে সাকিবরা গতকালকের সময়টা কাজে লাগিয়েছেন দাতব্য কাজে অংশ নিয়ে। বিকেলে ডালাসের অ্যালেন মসজিদে গিয়েছিলেন মসজিদ নির্মাণ কাজের তহবিল গঠনে সহায়তা করতে। সাকিবের সঙ্গে গিয়েছিলেন মাহমুদউল্লাহ, তানজিম সাকিব ও হাসান মাহমুদ। বাংলাদেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে সালাম-হাত মেলানো ও ছবি তোলার এই সুযোগ কাজে লাগাতে আগ্রহীদের প্রবেশ ফি ধার্য করা হয়েছে ৫০ ডলার।
বাংলাদেশের তারকা ক্রিকেটারদের দেখতে আসা হলভর্তি দর্শকেরা সাকিবদের উদ্দেশে বলেছেন, ‘আমরা চাই শ্রীলঙ্কার সঙ্গে আপনারা ম্যাচটি জিতুন’—দর্শকের এই চাওয়ার বিপরীতে সাকিবের উত্তর, ‘ইনশাআল্লাহ’। শুধু ডালাসেই নয়, যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়মিত সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাচ্ছে। এই যেমন নিউইয়র্কে লং আইল্যান্ডের যেখানে বাড়ি কিনেছেন সাকিব, সেখানে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগের দিন সতীর্থ, বন্ধুবান্ধবদের নেমন্তন্ন করে খাইয়েছেন।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
৩ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৪ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৬ ঘণ্টা আগে