
বিশ্বকাপে অংশগ্রহণ করা দলগুলো কে কত টাকা পাবে, সেটি নিয়ে প্রতিবারই কৌতূহল থাকে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড ২০ দলের অংশগ্রহণে নবম সংস্করণে বড় অঙ্কের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। পুরস্কারের অঙ্কটা চমকে দেওয়ার মতোই।
আজ সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করে আইসিসি। এবার সব দল মিলিয়ে পুরো টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে ১ কোটি ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩১ কোটি ৬২ লাখ টাকা), টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যা সর্বোচ্চ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২৮ কোটি ৬৬ লাখ টাকা। রানার্সআপ দল পাবে প্রায় ১৫ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে ৯ কোটি ২১ লাখ টাকা।
এ ছাড়া ২ কোটি ৯০ লাখ টাকা করে পাবে নবম থেকে দ্বাদশ স্থানে থেকে শেষ করা দলগুলো। একটি ম্যাচ না জিতলেও খালি হাতে ফিরতে হবে না কোনো দলকে। ২ কোটি ৬০ লাখ টাকা দেওয়া হবে ১৩তম থেকে ২০তম অবস্থান করা দলগুলোকে। বাংলাদেশ যদি কোনো ম্যাচ না জিতে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়, তবে এই সমান অঙ্কের অর্থ পাবে। আর ফাইনাল এবং সেমিফাইনাল বাদে প্রতি ম্যাচে জয় বাবদ ৩৬ লাখ টাকা করে পাবে দলগুলো।
টি-বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন সম্পর্কে আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ অ্যালার্ডিস বলেছেন, ‘এবারের আয়োজন বিভিন্ন কারণে ঐতিহাসিক। তাই খেলোয়াড়দের প্রাইজমানিতে তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছি। আমরা আশা করছি, পুরো বিশ্বের কোটি কোটি ক্রিকেটভক্ত এই বিশ্বকাপ উপভোগ করবে।’

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন পরিচিত ক্রিকেটাররাই। তাঁদের সঙ্গে যাচ্ছেন আরও তিন ক্রিকেটার।
১১ মিনিট আগে
কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় চীনের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় নারী এশিয়ান গেমসের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এক সপ্তাহের ব্যবধানে ফের বাংলাদেশ-চীন মেয়েদের ক্রিকেট ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু এবারও তাদের ম্যাচ হলো না।
১ ঘণ্টা আগে
টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় গত পাঁচ মাসে অনেক ঝড় বয়ে গেছে ইতালির ওপর দিয়ে। ইতালি ফুটবল ফেডারেশনে (এফআইজিসি) ডিম নিক্ষেপ, ফেডারেশনের কর্মকর্তাদের পদত্যাগ, নতুন কোচ নিয়োগ—কত কিছুই তো ঘটেছে। তবে এবার যখন নতুন পথচলা ইতালি শুরু করতে যাচ্ছে, তখন জায়গা হয়নি আর্জেন্টাইন বংশোদ্ভূত এক ফুটবল
২ ঘণ্টা আগে
প্রযুক্তির উৎকর্ষতার যুগে স্মার্টফোন এখন সবার হাতে হাতে। কোনো ঘটনা ঘটলে সেটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। উদাহরণস্বরূপ বাংলাদেশে প্রবাসী ফুটবলারদের আগমনের কথাটাই বলা যায়। তবে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলির মতে সামাজিকমাধ্যমের অনেক ঘটনা ফুটবলারদের ওপর বাজে প্রভাব ফেলে।
৩ ঘণ্টা আগে