
কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল—আবারও মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। দেশের পাশাপাশি কলকাতার সংবাদমাধ্যমেও প্রকাশ হয়েছে এমন খবর। তবে চুপ ছিলেন অভিনেত্রী। অবশেষে নীরবতা ভেঙে মা হওয়ার খবর নিশ্চিত করলেন বুবলী। জানালেন, ১১ মে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন শারলিন খান।
আজ শুক্রবার বিকেলে ফেসবুকে শাকিব খানকে ট্যাগ করে মা হওয়ার খবর জানিয়ে বুবলী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’
গত বুধবার সোশ্যাল মিডিয়ায় কোরিওগ্রাফার অ্যাডলফ খানের পোস্টকে কেন্দ্র করে শুরু হয় বুবলীর মা হওয়ার গুঞ্জন। বুবলীর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে অ্যাডলফ খান লেখেন, ‘মাতৃত্ব সুন্দর। কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন ও অনেক দোয়া শবনম বুবলী।’
সম্প্রতি সিনেপ্লেক্সে ঈদের সিনেমা দেখার সময় এ নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন অ্যাডলফ। বুবলীর মা হওয়ার সত্যতা জানতে চাইলে অ্যাডলফ জানান, জেনেবুঝেই এমন পোস্ট করেছেন তিনি। অ্যাডলফ খান বলেন, ‘খবরটি ব্যক্তিগত সূত্র থেকে পেয়েছি। আমি চাই, এটি যাদের ঘটনা, তারাই আনুষ্ঠানিকভাবে বলুক। কারণ, বিস্তারিত বললে তারা হয়তো পছন্দ করবে না।’
বুবলী এখন কোথায় অবস্থান করছেন, সেটা জানাননি অ্যাডলফ খান। শোনা যাচ্ছে, সন্তান জন্ম দিতে প্রায় তিন মাস আগে যুক্তরাষ্ট্রে গেছেন বুবলী। এ সময়ের মধ্যে বুবলী অভিনীত তিনটি সিনেমা—‘প্রেশার কুকার, ‘সর্দারবাড়ির খেলা’ ও ‘পিনিক’ মুক্তি পেলেও দেখা মেলেনি অভিনেত্রীর। নির্মাতারাও অসুস্থতার কথা জানিয়ে এড়িয়ে গেছেন বুবলীর প্রসঙ্গ।
বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার আলোচনার সূত্রপাত গত বছরের আগস্টে। সে সময় যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছিলেন বুবলী। সেখান থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন এই নায়িকা। ছবিতে দেখা যায়, শাকিব খান ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বুবলী। দেশে ফেরার পর থেকে শুরু হয় তাঁর মা হওয়ার গুঞ্জন।
এ বছরের জানুয়ারিত খবর ছড়ায়—পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী। এবারও সন্তান জন্ম দিতে উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে। সে সময় মিডিয়ার সামনে এলেও বিষয়টি পরিষ্কার করেননি বুবলী। বরং তাঁর রহস্যময় উত্তর বিষয়টিকে আরও জটিল করে তোলে। এক অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্ন করা হলে বুবলী জানান, তিনি যেহেতু ডিভোর্সি নন, তাই মা হচ্ছেন নাকি হচ্ছেন না, সে বিষয়ে কথা বলা তাঁর একান্তই ব্যক্তিস্বাধীনতা।
২০২০ সালের শুরুর দিকেও প্রথমবার মা হওয়ার গুঞ্জন ছড়ালে একেবারে আড়ালে চলে যান বুবলী। দুই বছর পর সোশ্যাল মিডিয়ায় শাকিব ও বুবলী যৌথ বিবৃতিতে তাঁদের সন্তানের কথা জানান।

আজ প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী। এ উপলক্ষে প্রকাশ করা হচ্ছে আইয়ুব বাচ্চুর গাওয়া ২০টি গান নিয়ে তৈরি অ্যালবাম ‘উত্তরাধিকার’। এ ছাড়া বান্দরবানে আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে আয়োজন করা হয়েছে কনসার্ট।
৮ মিনিট আগে
নারীদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমমর্যাদার বার্তা দিতে কলকাতায় আয়োজিত হলো ‘ফ্রিডম বিয়ন্ড মিডনাইট’ শীর্ষক পদযাত্রা। ভারতের স্বাধীনতা দিবস ছিল গতকাল। এ উপলক্ষে ১৪ আগস্ট রাতে অনুষ্ঠিত নারীদের এই আয়োজনে টালিউডের নারী শিল্পীদের সঙ্গে অংশ নেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।
২৩ মিনিট আগে
দীর্ঘদিনের জল্পনাকল্পনা আর প্রতীক্ষার পর এল সেই ঘোষণা। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে যুক্ত হলো ‘এক্স-মেন’। ১৪ আগস্ট রাতে ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ডি২৩ : দ্য আলটিমেট ডিজনি ফ্যান ইভেন্টে নতুন এক্স-মেন সিনেমার অভিনয়শিল্পীদের নাম ও মুক্তির তারিখ ঘোষণা করল মার্ভেল স্টুডিওস।
৩৪ মিনিট আগে
আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মডেল ও অভিনেত্রী রিধিকাকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
১৪ ঘণ্টা আগে