
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা দিয়েছে। তাতে আজ সোমবার সকালে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ ফ্লাইট অবতরণ করতে পারেনি। এ কারণে ওই বিমানের ঢাকাগামী অন্তত ৭০ যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েন। অন্যান্য কোম্পানির ফ্লাইটগুলো দুপুর পৌনে ১২টার দিকে স্বাভাবিক হয়েছে।
সৈয়দপুর বিমানবন্দর স্টেশনের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে সৈয়দপুরে বজ্রসহ ঝড়বৃষ্টি হয়। তাতে রানওয়ের দক্ষিণে কিছুটা ফাটলের সৃষ্টি হয়। এ কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ আজ সোমবার সকাল ৮টার বিমান বাংলাদেশের ড্যাশ-৮ ফ্লাইটসহ অন্যান্য ফ্লাইট অবতরণের নির্দেশ দেয়নি। মেরামতের পর দুপুর পৌনে ১২টার দিকে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ অবতরণ করে। কিন্তু ড্যাশ-৮ বিমানগুলো অবতরণে উপযোগী না হওয়ায় বেলা দেড়টার পর চালুর সম্ভাবনা রয়েছে বলে জানান বিমানবন্দর ম্যানেজার।
সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, রানওয়ের অল্প কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যে তা সংস্কার করা হয়েছে। আশা করছি, দেড়টার পর থেকে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ বিমান ওঠানামা স্বাভাবিক হবে।

রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সুনামগঞ্জের যাদুকাটা, ধোপাজান ও মরাচেলা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। মামলা, আদালতের নিষেধাজ্ঞা, প্রশাসনের অভিযান—কোনো কিছুতেই থামছে না অবৈধ বালু উত্তোলন। নদীর বুক ও তীর কেটে বালু লুটে ধ্বংস করা হচ্ছে প্রকৃতি-পরিবেশ, হুমকির মুখে পড়ছে জনপদ, ঘরবাড়ি ও ফসলি জমি।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে উজান থেকে নেমে আসা ঢলে টানা সাত দিন ধরে বাড়ছে পদ্মা নদীর পানি। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নদীর পানি বেড়েছে ১১ সেন্টিমিটার। বর্তমানে বিপৎসীমার মাত্র ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।
৫ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলার ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ থাকলেও প্রায় তিন মাস ধরে তা সম্পূর্ণ অচল হয়ে আছে। এতে শিক্ষকদের হাজিরা, দাপ্তরিক যোগাযোগসহ অনলাইনভিত্তিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। সার্ভারে ত্রুটির কারণে এই অবস্থা হয়েছে বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে
কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী আঞ্চলিক মহাসড়কের মাতামুহুরী নদীর ওপর একসময় বেইলি সেতু ছিল। কয়েক দফায় সেতুটি ভেঙে পড়ায় সেটির পাটাতন অপসারণ করা হয়। নির্মাণ করা হয় গার্ডার সেতু। তবে ১১ বছরেও আগের সেতুর চারটি খুঁটি অপসারণ করা হয়নি।
৬ ঘণ্টা আগে