
রাজশাহীতে প্রাইভেট পড়ানোর আড়ালে ছাত্রদের যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল ওয়াকেল নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই শিক্ষক ছাত্রদের যৌন নিপীড়ন করে ভিডিও এবং ছবি ধারণ করতেন। সেগুলো বিভিন্ন পর্নো সাইটে সরবরাহ করতেন। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থার তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।
আজ রোববার দুপুরে সিআইডির সংঘটিত অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান এ তথ্য জানান।
আজাদ রহমান বলেন, গতকাল শনিবার রাজশাহীর মতিহার এলাকার শ্যামপুর ডাঁশমারী এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওয়াকেলকে গ্রেপ্তার করে সিআইডি। অভিযুক্ত ওয়াকেল রাজশাহী শহরের ১০ বছরের কম বয়সী ৩০ জন স্কুলছাত্রকে যৌন নিপীড়ন করেছেন।
সিআইডি জানিয়েছে, ওয়াকেল ছাত্রদের যৌন নিপীড়নের ভিডিও ধারণ করে মোবাইল ফোন, পেনড্রাইভ, কম্পিউটার এবং এক্সটার্নাল হার্ডডিস্কে সংরক্ষণ করে রাখেন। সার্চ ইঞ্জিন এসব তথ্য পৌঁছে দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন (এনসিএমইসি) নামক একটি প্রতিষ্ঠানের কাছে। ওই সংস্থাসহ আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা শিশু নিপীড়নের এই তথ্য সিআইডিকে পাঠায়। সেসব তথ্যের ভিত্তিতে রাজশাহীর মতিহার এলাকার শ্যামপুর ডাঁশমারী এলাকায় অভিযান চালিয়ে ওয়াকেলকে গ্রেপ্তার করা হয়।
ওয়াকেল রাজশাহীর কাটাখালীর আশরাফ মেমোরিয়াল মডেল স্কুলের একজন শিক্ষক। ছাত্রাবস্থায় এলাকায় একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। এই সময় থেকেই ছাত্রদের টার্গেট করে চকলেট এবং মোবাইলে গেমস খেলার প্রলোভন দেখিয়ে সখ্য গড়ে তুলতেন। পরে ফুসলিয়ে কোচিং সেন্টারে অথবা নিজ বাড়িতে নিয়ে যেতেন। নানা কৌশলে যৌন নিপীড়ন করতেন। সেসব দৃশ্য আগে থেকে সেট করা রাখা মোবাইল ক্যামেরায় ধারণ করতেন। যৌন নিপীড়নের শিকার সব শিশুই তাঁর ছাত্র ছিল।
সিআইডি আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওয়াকেল শিশুদের যৌন নিপীড়নের কথা স্বীকার করেছেন। তাঁর ব্যবহৃত সেলফোন, পেনড্রাইভ এবং কম্পিউটারের একাধিক হার্ডডিস্কে স্কুলপড়ুয়া ছাত্রদের বিপুল পরিমাণ নগ্ন ছবি, ভিডিও এবং চাইল্ড পর্নোগ্রাফির কনটেন্ট পাওয়া গেছে।
ওয়াকেলের বিরুদ্ধে তাঁর বর্তমান কর্মস্থল আশরাফ মেমোরিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রাজধানীর পল্টন মডেল থানায় একটি মামলা করেছেন।

একই পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. আব্দুল আওয়াল (৬৫); তাঁর তিন মেয়ে মোছা. আসমা (৪৩), রেশমা খাতুন (৩৯) ও লিজা বেগম ওরফে লিপি আক্তার (৩১); দুই জামাতা মো. মানিক মিয়া (৩৬)....
২ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
১৫ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
১৯ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
১৯ দিন আগে