ঢাকার আর কে মিশন রোডে সম্পূর্ণ নতুন আঙ্গিকে বড় পরিসরে একটি শাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। এই ব্রাঞ্চটি মূলত মতিঝিলের গ্রাফিক্স বিল্ডিং থেকে স্থানান্তরিত করে ‘আর কে মিশন রোড ব্রাঞ্চ’ নামে নতুনভাবে নামকরণ করা হয়েছে।
বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থানে বড় পরিসরে ব্র্যাক ব্যাংকের নতুন ব্রাঞ্চটি গ্রাহকদের সর্বাধুনিক এবং সর্বোৎকৃষ্ট ব্যাংকিং সেবা দেবে। নতুন স্থানে নতুন আঙ্গিকে ব্রাঞ্চ স্থানান্তরের বিষয়টি উন্নত গ্রাহক সেবায় ব্র্যাক ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতিকে তুলে ধরে।
গত ৩০ এপ্রিল আর. কে. মিশন রোডের হোল্ডিং নম্বর ৩-এর লিলি পন্ড সেন্টারের প্রথম তলায় ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন আনুষ্ঠানিকভাবে এই ব্রাঞ্চের উদ্বোধন করেন।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেডবৃন্দ—এ কে এম তারেক এবং তাহের হাসান আল মামুনসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম আর এফ হোসেন বলেন, ‘বৃহত্তর ব্র্যাক পরিবারের সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক সব সময় নতুন নতুন এলাকায় আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থানটির সাধারণ গ্রাহক এবং ব্যবসায়ীদের আধুনিক ও সর্বোত্তম ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে তাঁদের উন্নয়নের অংশীদার হবে ব্র্যাক ব্যাংক।’
তিনি আরও বলেন, ‘মতিঝিল এলাকায় আমাদের বড় পরিসরে উপস্থিতি গ্রাহকদের জন্য সর্বাধুনিক অনলাইন ব্যাংকিং সলিউশনস নিশ্চিত করবে। আমরা এই এলাকা এবং এর আশেপাশের গ্রাহকদের আনন্দময় এবং উপভোগ্য ব্যাংকিং সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এসেছি। ব্রাঞ্চ নেটওয়ার্কের পরিধি এবং ডিজিটাল ব্যাংকিং সক্ষমতা বৃদ্ধির সমন্বয়ে ব্র্যাক ব্যাংক দেশের এক নম্বর টেকসই ব্যাংক হতে প্রতিশ্রুতিবদ্ধ।’
১৮৭টি ব্রাঞ্চ, ৪৫টি সাব-ব্রাঞ্চ, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,০৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

দেশের বাজারে কয়েক দফায় বেড়েছিল সোনার দাম। পাশাপাশি বাড়ে রুপার দামও। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনা-রুপা দুটোরই দাম কমিয়েছে। তারা জানিয়েছে, নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।
১৪ ঘণ্টা আগে
পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, একীভূতকরণ প্রক্রিয়া নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে।
১৫ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের কারখানার শ্রমিক-কর্মকর্তাদের বেতন-বোনাস দিতে কারখানামালিকেরা নগদ সহায়তা ও এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ সহজ শর্তে ঋণ হিসেবে পাচ্ছেন। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে।
১৮ ঘণ্টা আগে