
রাজধানীতে ব্যাটারিচালিত কোনো রিকশা না চলার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম সভায় এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷
কাদের বলেন, ঢাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না। এটা আগে কার্যকর করুন। এ ছাড়া ২২ মহাসড়কে রিকশা ও ইজিবাইক নিষিদ্ধ করা হয়েছে। সেটা বাস্তবায়ন করুন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সিটিতে যাতে ব্যাটারিচালিত রিকশা না চলে, সে বিষয়ে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে, তারও ব্যবস্থা করুন।
উচ্চ হর্ন নিয়ে মন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলছি, এখন থেকে ১০ বছর আগেই আমার প্রোটেকশন গাড়িতে হুটার বাজে না। ঢাকায় হয় না, ঢাকার বাইরে হয় না। হুটার বাজানো বন্ধ করা দরকার। জরুরি সেবা ছাড়া হুটার বাজানো যাবে না।’
মন্ত্রী বলেন, বিআরটিএতে আপাতত আর কোনো জনবল নিয়োগ হবে না। তবে ওই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা হবে।
কাদের বলেন, সারা দেশে মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে দুর্ঘটনা বেশি হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। ফিটনেসবিহীন গাড়ি ডাম্পিং করতে হবে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রায় আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে আগামী ২৪ মের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। আজ সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের...
১ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করলেও কমিশন সচল রাখতে দুদক আইন সংশোধন করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধন আইনের খসড়ায় কমিশনের মেয়াদ এক বছর কমিয়ে চার বছর করা, দুদকের ক্ষমতা ও কাজের পরিধি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় ৬ শতাংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে। তাদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কোনো প্রতিবন্ধী ব্যক্তি যেন নিজেকে একা মনে না করে। কারণ, সরকার সব সময় তাদের পাশে আছে...
১২ ঘণ্টা আগে
এর আগে মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে মানুষ, পশু-পাখি, গাছ-পালা ইত্যাদির ক্ষতি হচ্ছে–মর্মে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেছিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। যার ওপর রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫ এপ্রিল হাইকোর্ট রায় দেন...
১৪ ঘণ্টা আগে