পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে আগামী ২৪ মের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
আজ সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি হচ্ছে। এর পর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।
রেলের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মে বিক্রি হবে ২৫ মে যাত্রার টিকিট। এর পর ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। এ ছাড়া বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানো হবে ঈদ উপলক্ষে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।
যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে।
এদিকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, টিকিট শুধু রেলওয়ের অনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রীদের অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনাবেচা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করতে। কারণ নির্ধারিত মাধ্যম ছাড়া টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন।
আগামী ২৮ মে ঈদুল আজহার সম্ভাব্য দিন হিসেবে গতকাল বুধবার বিক্রি হয় আগামী ২৩ মের ট্রেনের টিকিট। ২৫ মে থেকে সরকারিভাবে টানা ৭দিনের ঈদের ছুটি শুরুর কারণে ২৪ মের ট্রেনের টিকিটের চাহিদা তুলনামূলক বেশি। তবে ২৩ মের টিকিট পেতে গতকাল সকাল সাড়ে ৮টার মধ্যেই ৬০ লাখ হিট পড়ে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করলেও কমিশন সচল রাখতে দুদক আইন সংশোধন করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধন আইনের খসড়ায় কমিশনের মেয়াদ এক বছর কমিয়ে চার বছর করা, দুদকের ক্ষমতা ও কাজের পরিধি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় ৬ শতাংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে। তাদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কোনো প্রতিবন্ধী ব্যক্তি যেন নিজেকে একা মনে না করে। কারণ, সরকার সব সময় তাদের পাশে আছে...
১২ ঘণ্টা আগে
এর আগে মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে মানুষ, পশু-পাখি, গাছ-পালা ইত্যাদির ক্ষতি হচ্ছে–মর্মে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেছিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। যার ওপর রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫ এপ্রিল হাইকোর্ট রায় দেন...
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
১৪ ঘণ্টা আগে