বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ওপর সমন জারি করেছেন ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্ট। ২০২১-এ মাতৃত্বকালীন অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছিলেন অভিনেত্রী। বইটির নামের সঙ্গে যুক্ত ছিল বাইবেল শব্দটি। সেই সূত্র ধরেই মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি গুরপাল সিং আলুওয়ালিয়া সমন জারি করেছেন।
অ্যাডভোকেট ক্রিস্টোফার অ্যান্টনি একটি পিটিশন দিয়েছিলেন কারিনা ও বইটির প্রকাশকের বিরুদ্ধে। সে কারণেই কোর্টের এই নোটিশ। পিটিশনারের দাবি, এ বই বিক্রি বন্ধ করা হোক। কারণ বাইবেল শব্দটি ব্যবহার করে ধর্মীয় আবেগে আঘাত দেওয়া হয়েছে।
ক্রিস্টোফার অ্যান্টনি একজন সমাজকর্মী। তিনি বলেন, এতে নির্দিষ্ট কমিউনিটির সেন্টিমেন্ট আহত হয়েছে। প্রথমে তিনি পুলিশে এফআইআর দায়ের করতেও গিয়েছিলেন। পুলিশ তাঁর অভিযোগ নিতে চায়নি। এরপর তিনি নিম্ন আদালতে গিয়েছিলেন। কিন্তু তারা এই যুক্তিতে পিটিশন রেজিস্ট্রার করতে চায়নি। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কারিনা কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তিন বছর আগে মাতৃত্বকালীন অভিজ্ঞতা বইয়ে লিপিবদ্ধ করেছিলেন কারিনা কাপুর খান। অভিনেত্রীর লেখা বইটির নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগনেন্সি বাইবেল: দ্য আলটিমেট ম্যানুয়াল ফর মমস টু বি’।

শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
৪ ঘণ্টা আগে
একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী আলম আরা মিনু। গতকাল প্রকাশিত হয়েছে ‘কৃষ্ণ কালা’ শিরোনামের একটি গান। চলতি মাসেই প্রকাশ করা হবে তাঁর গাওয়া আরও বেশ কয়েকটি মৌলিক গান। ডিপি মিউজিক বাংলা নামের ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ করা হয়েছে কৃষ্ণ কালা গানটি। লিখেছেন ও সুর করেছেন প্রসেনজিৎ মণ্ডল।
৫ ঘণ্টা আগে
যাত্রা শুরুর মাত্র চার বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চাবিষয়ক ব্র্যান্ড ‘দ্য আউটসেট’। ২৮ সেপ্টেম্বর ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে এক বার্তার মাধ্যমে কার্যক্রম গুটিয়ে নেওয়ার এই ঘোষণা দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে
টিভি আর ওটিটির সীমানা পেরিয়ে এবার বড় পর্দায় রাজত্ব করতে আসছে বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’। জর্জ আর আর মার্টিনের ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এ সিরিজের প্রথম সিনেমা ‘গেম অব থ্রোনস: এগন’স কনকোয়েস্ট’।
৬ ঘণ্টা আগে